Pahalgam Attack | Exodus of tourists: 'পর্যটক নয়, ওরা আমাদের পরিবারকে খুন করেছে,' আতঙ্কের কাশ্মীরে ফের 'এক্সোডাস'! ভয়ংকর অবস্থা...

Omar Abdullah says Exodus of tourists after Pahalgam Attack: "আমাদের অতিথিদের এভাবে চলে যেতে দেখা হৃদয়বিদারক।" লিখেছেন ওমর আবদুল্লাহ। জঙ্গিহানায় বিধ্বস্ত কাশ্মীরে ৩৫ বছর পর ফিরেছে আতঙ্কের পুরনো স্মৃতি। 

| Apr 23, 2025, 03:22 PM IST
1/6

ওরা শুধু পর্যটকদের নয়, আমাদের রুটিরুজি-পরিবারকেও খুন করেছে...

Omar Abdullah says Exodus of tourists after Pahalgam Attack

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: "ওরা পর্যটকদের মারেনি। ওরা আমাদের পরিবারকে খুন করেছে। আমাদের রুটি-রুজি, জীবিকাকে খুন করেছে। আমরা ওদের পর্যটক নয়, পরিবার বলে ভাবি। শান্ত পহেলগাঁও পর্যটনের উপরই বেঁচে আছে। সেই পর্যটনের পেটে লাথি মেরেছে এই জঙ্গিরা।" 

2/6

ওরা শুধু পর্যটকদের নয়, আমাদের রুটিরুজি-পরিবারকেও খুন করেছে...

Omar Abdullah says Exodus of tourists after Pahalgam Attack

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়ংকর জঙ্গিহানার পর এভাবেই নিজেদের ক্ষোভ উগরে দিলেন স্থানীয় ট্যাক্সি ইউনিয়নের নেতা। জঙ্গিহানায় রক্তাক্ত ভূস্বর্গ। রক্তাক্ত ভারতের 'মিনি সুইৎজারল্যান্ড' বলে পরিচিত বৈসরণ উপত্যকা। 

3/6

ওরা শুধু পর্যটকদের নয়, আমাদের রুটিরুজি-পরিবারকেও খুন করেছে...

Omar Abdullah says Exodus of tourists after Pahalgam Attack

জঙ্গিহানায় বিধ্বস্ত কাশ্মীরে ৩৫ বছর পর ফিরেছে আতঙ্কের পুরনো স্মৃতি। বনধ পালন হচ্ছে গোটা কাশ্মীর জুড়ে। জঙ্গি বিধ্বস্ত কাশ্মীর ছেড়ে দলে দলে পালাচ্ছেন পর্যটকরা। কার্যত ট্যুরিস্টদের 'এক্সোডাস' চলছে জঙ্গিহানায় ধ্বস্ত কাশ্মীর থেকে।  

4/6

ওরা শুধু পর্যটকদের নয়, আমাদের রুটিরুজি-পরিবারকেও খুন করেছে...

Omar Abdullah says Exodus of tourists after Pahalgam Attack

যা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ব্যথিত হৃদয়ে তিনি লিখেছেন, "আমাদের অতিথিদের এভাবে চলে যেতে দেখা হৃদয়বিদারক।" তিনি এঘটাকে 'এক্সোডাস অফ গেস্টস' বলে উল্লেখ করেছেন। আরও জানিয়েছেন, শ্রীনগর ও জম্মুর মধ্যে NH-44 দিয়ে শুধু একদিকেই গাড়ি যাচ্ছে এখন। জাতীয় সড়ক ধরে শুধুই ফিরতি গাড়ির সারি।  

5/6

ওরা শুধু পর্যটকদের নয়, আমাদের রুটিরুজি-পরিবারকেও খুন করেছে...

Omar Abdullah says Exodus of tourists after Pahalgam Attack

একদিকে খালি হোটেল, আরেকদিক ঘরে ফেরায় আকুলতায় কাশ্মীর থেকে ফেরার বিমানের ভাড়াও এখনও চড়া। পর্যটকদের ফিরিয়ে আনতে অতিরিক্ত বিমানের ব্যবস্থা করা হচ্ছে। অভিযোগ, মওকা বুঝে অনেক এয়ারলাইনস বিমানের টিকিট দাম বাড়িয়ে দিয়েছে অনেক।   

6/6

ওরা শুধু পর্যটকদের নয়, আমাদের রুটিরুজি-পরিবারকেও খুন করেছে...

Omar Abdullah says Exodus of tourists after Pahalgam Attack

উল্লেখ্য, গতকাল কাশ্মীরের পহেলগাঁওয়ে 'মিনি সুইৎজারল্যান্ড' নামে খ্যাত বৈসরণ উপত্যকায় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জন পর্যটককে হত্যা করে জঙ্গিরা। কেউ গিয়েছিলেন হানিমুনে, কেউ গিয়েছিলেন পরিবারের সঙ্গে ঘুরতে। আনন্দের সেই ভ্রমণ নিমেষে বদলে যায় আতঙ্ক আর হাহাকারে।