'Ladki Bahin' Scheme: মহারাষ্ট্রে 'লাডলি বহেন' প্রকল্পের বড়সড় দুর্নীতি! আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য এই প্রকল্প চালু করে সরকার। কিন্তু সুবিধা পাচ্ছেন ১৪ হাজারেরও বেশি পুরুষ!
1/7জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা যেমন লক্ষ্মীর ভাণ্ডার, মহারাষ্ট্রে তেমনই একটি প্রকল্প 'লাডলি বহেন'। কিন্তু বিজেপিশাসিত রাজ্যে সেই প্রকল্পে এখনও পর্যন্ত আর্থিক সহায়তা বা ভাতা পেয়েছেন চোদ্দা হাজারেরও বেশি পুরুষ! রিপোর্ট প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
2/7মহারাষ্ট্রে বিধানসভা হয়েছে গত বছর অর্থাত্ ২০২৪ সালে। ভোটের কয়েক মাস পরেই 'লক্ষ্মীর ভান্ডারে'র মতোই একটি প্রকল্প চালু করে বিজেপি সমর্থিত জোট সরকার। নাম, 'লাডলি বহেন'।
3/7এই প্রকল্পের মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয় সরকার। তবে সব মহিলাক এই সুবিধা পান না। বয়সসীমা ২১ থেকে ৬৫। আর যেসব মহিলা বছরে আড়াই লক্ষ টাকার কম রোজগার করে, তাঁদেরকেই এই প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হয়।
4/7খাতায়-কলমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্যই এই প্রকল্প। কিন্তু নারী ও শিশু উন্নয়ন দফতরের রিপোর্টে উল্লেখ, গত ১০ মাসে এই 'লাডলি বহেন' প্রকল্পের আর্থিক সহায়তা পেয়েছেন চোদ্দো হাজারের বেশি পুরুষও।
5/7ওইসব পুরুষেরা অনলাইন রেজিস্ট্রেশনের সময়ে নাকি নিজেদের মহিলা বলে পরিচয় দিয়েছিলেন! ফলে এই প্রকল্পে মহারাষ্ট্র সরকারের অতিরিক্ত ২১ কোটি ৪৪ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে।
6/7রিপোর্টে আরও উল্লেখ. যোগ্য না হওয়া সত্ত্বেও এই প্রকল্পে আবেদন করেছেন বহু মহিলা। সরকারি নিয়মে 'লাডলি বহেন' প্রকল্পে একই পরিবারের সর্বাধিক ২ জন মহিলা সুবিধা পেতে পারেন। অথচ একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন ৭.৯৭ লক্ষেরও বেশি মহিলা।
7/7আবার কারচুপি হয়েছে বয়েসেও। এই প্রকল্পের সর্বোচ্চ বয়সসীমা ৬৫। কিন্তু সুবিধা পাচ্ছেন ৬৫ বছরের বেশি বয়সের ২.৮৭ লক্ষ মহিলা।