Pahalgam Attack: করাচি সেফহাউজ থেকে 'রিমোট' কন্ট্রোলে পহেলগাঁও 'অপারেশন'! চাঞ্চল্যকর 'ডিজিটাল ফুটপ্রিন্ট' তদন্তকারীদের হাতে...

Pahalgam Attack Remote Controlled From Pakistan: পহেলগাঁও হামলার প্রেক্ষিতে ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত।

| Apr 24, 2025, 08:24 PM IST
1/5

করাচি থেকে 'রিমোট' কন্ট্রোলে পহেলগাঁও 'অপারেশন'!

Pahalgam Attack Remote Controlled From Pakistan

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও হামলায় পাক যোগ প্রমাণিত! পাকিস্তানের মাটি থেকেই 'রিমোট' কন্ট্রোলে পরিচালনা করা হয় কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার গোটা ঘটনা। 

2/5

করাচি থেকে 'রিমোট' কন্ট্রোলে পহেলগাঁও 'অপারেশন'!

Pahalgam Attack Remote Controlled From Pakistan

পাকিস্তানের করাচি, মুজফফরবাদের সেফ হাউজ থেকে 'রিমোট' কন্ট্রোলে গোটা 'অপারেশন' পরিচালনা করা হয়। জঙ্গিহানার ঘটনায় তদন্তকারী অফিসাররা সামনে এনেছেন এই চাঞ্চল্যকর তথ্য। 

3/5

করাচি থেকে 'রিমোট' কন্ট্রোলে পহেলগাঁও 'অপারেশন'!

Pahalgam Attack Remote Controlled From Pakistan

তদন্তকারী অফিসারদের দাবি, পহেলগাঁও হামলায় পাক যোগের ডিজিটাল ফুটপ্রিন্ট মিলেছে। তাঁরা আরও জানাচ্ছেন, উপত্যকায় এখনও রয়েছে জঙ্গিরা। প্রায় ৫০ থেকে ৬০ জন প্রশিক্ষিত বিদেশি জঙ্গি রয়েছে উপত্যকায়।

4/5

করাচি থেকে 'রিমোট' কন্ট্রোলে পহেলগাঁও 'অপারেশন'!

Pahalgam Attack Remote Controlled From Pakistan

কাশ্মীরের কাঠুয়া, উধমপুর, ডোডা, কিশতওয়ার, রেয়াসি, রাজৌরি, পুঞ্চে লুকিয়ে আছে এই জঙ্গিরা। উল্লেখ্য, পহেলগাঁওয়ে হামলা চালানো ৪ জঙ্গির ছবি প্রকাশ্যে এসেছে। 

5/5

করাচি থেকে 'রিমোট' কন্ট্রোলে পহেলগাঁও 'অপারেশন'!

Pahalgam Attack Remote Controlled From Pakistan

আসিফ ফুজি, সুলেমান শা, আবু তালহা ও আদিল গুরু- এই ৪ জঙ্গির মধ্যে আসিফ ও আদিল পাকিস্তানি জঙ্গি। হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। হামলার মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে লস্করের টপ কম্যান্ডার সইফুল্লা কাসুরির নাম।