What India buy from Pakistan: পহেলগাঁও হামলার আঁচ ভারত-পাক দ্বিপাক্ষিক বাণিজ্যে। কারণ আটারি সীমান্ত বন্ধ ঘোষণা করে দিয়েছে ভারত। পাকিস্তানও পালটা...
1/5জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও হামলার জেরে সীমান্তে বাড়ছে উত্তেজনার পারদ। টানাপোড়েন ভারত-পাক কূটনৈতিক সম্পর্কেও। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া কূটনৈতিক অবস্থান নিয়েছে ভারত।
2/5বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। বাতিল করা হয়েছে ভারতে আসা পাক নাগরিকগদের ভিসা। ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে তাঁদের। একইসঙ্গে স্থগিত করে দেওয়া হয়েছে ১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি।
3/5ভারতের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া মিলেছে পাকিস্তানের তরফেও। পাকিস্তান জানিয়েছে, জল বন্ধ করা যুদ্ধের সামিল! এমনকি পাকিস্তান পালটা সিমলা চুক্তি না মেনে সেদেশের আকাশপথ ভারতের জন্য বন্ধের কথাও ঘোষণা করেছে। সেইসঙ্গে ভারতের সঙ্গে সমস্তরকম বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে।
4/5ফলে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য এখন সম্পূর্ণরূপে বন্ধের মুখে। এখন ভারতের পাকিস্তান থেকে আমদানিকৃত দ্রব্যের মধ্যে রয়েছে কটন, ড্রাই ফ্রুটস, তরমুজ, সিমেন্ট, রক সল্ট, পাথর, চুনাপাথর, স্টিল, চশমার জিনিস, জৈব রাসায়নিক, চর্মদ্রব্য প্রভৃতি।
5/5পাকিস্তান থেকে ড্রাই ফ্রুটস কাশ্মীর হয়েই রাজধানী দিল্লিতে পৌঁছয়। হিসেব বলছে, ২০২৪-এর জানুয়ারি থেকে ২০২৫-র এপ্রিল পর্যন্ত ঋণগ্রস্ত পাকিস্তানে ভারতের রফতানির মোট পরিমাণ ছিল ৪৪৭.৬৫ মার্কিন ডলার। ওদিকে পাকিস্তান থেকে ভারতের আমদানি ছিল মাত্র ০.৪২ মার্কিন ডলার।