Pahalgam Terror Attack: 'আমরা তখন শিবমন্দিরে, শুনতে পেলাম গুলি চলছে,' কাশ্মীরে হানিমুনে গিয়ে হাড়হিম অভিজ্ঞতা নদিয়ার দম্পতির...
Nadia Couple in honeymoon luckily saved from Kashmir deadly attack: ঘটনাস্থল থেকে 'জাস্ট' কিছুটা দূরেই ছিলেন তাঁরা। বিশ্বাস করতে পারছেন না, কাশ্মীর ঘুরতে গিয়ে যাঁদের সঙ্গে আলাপ হয়েছিল, তাঁরাই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন।
|
Apr 23, 2025, 06:48 PM IST
1/6
কাশ্মীরে হানিমুনে গিয়ে বরাতজোরে রক্ষা নদিয়ার দম্পতির!

অনুপ দাস: পহেলগাঁওয়ের 'মিনি সুইৎজারল্যান্ড' বৈসরণ উপত্যকায় তখন পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে জঙ্গিরা, ঠিক সেই সময়ই ঘটনাস্থল থেকে খানিক দূরে শিবমন্দিরেই ছিলেন তাঁরা। শেষ মুহূ্র্তে 'মিনি সুইৎজারল্যান্ড' যাওয়ার প্ল্যান বাতিল করে তাঁরা পৌঁছে যান শিবমন্দিরে। আর তাতেই বরাতজোরে রক্ষা পেয়ে যান নদীয়ার কৃষ্ণনগরের বউবাজারের দম্পতি।
2/6
কাশ্মীরে হানিমুনে গিয়ে বরাতজোরে রক্ষা নদিয়ার দম্পতির!

নদীয়ার কৃষ্ণনগর বউবাজারের দম্পতি সুদীপ্ত ও দেবশ্রুতি দাস সদ্য বিয়ের পর কাশ্মীরে হানিমুনে গিয়েছিলেন। গত ৮ দিন ধরে তাঁরা কাশ্মীরেই আছেন। স্ত্রী দেবস্মিতা ডেন্টিস্ট আর স্বামী সুদীপ্ত মাস্টার প্রাইভেট টিউশন করেন। কাশ্মীর থেকেই ফোনে তাঁরা জানালেন পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার হাড়হিম করা অভিজ্ঞতার কথা।
photos
TRENDING NOW
3/6
কাশ্মীরে হানিমুনে গিয়ে বরাতজোরে রক্ষা নদিয়ার দম্পতির!

কথায় আতঙ্কের ছাপ। এখনও যেন তাঁরা বিশ্বাস করতে পারছেন না, কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়ংকর জঙ্গিহানার হাত থেকে বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। বিশ্বাস করতে পারছেন না, কাশ্মীর ঘুরতে গিয়ে যাঁদের সঙ্গে আলাপ হয়েছিল, যাঁদের সঙ্গে ঘোরাঘুরি করেছেন, সেইসব পর্যটকদের মধ্যেই কেউ কেউ জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন!
4/6
কাশ্মীরে হানিমুনে গিয়ে বরাতজোরে রক্ষা নদিয়ার দম্পতির!

5/6
কাশ্মীরে হানিমুনে গিয়ে বরাতজোরে রক্ষা নদিয়ার দম্পতির!

6/6
কাশ্মীরে হানিমুনে গিয়ে বরাতজোরে রক্ষা নদিয়ার দম্পতির!

photos