Operation Sindoor: অপারেশন সিঁদুরের সময়ে পগারপার সব পাক যুদ্ধজাহাজ ! অদেখা উপগ্রহ চিত্রে রক্ত গরম হবে দেশবাসীর...

Written BySubhapam Saha
Published: Aug 18, 2025, 02:43 PM IST|Updated: Aug 18, 2025, 03:30 PM IST

Operation Sindoor: অপারেশন সিঁদুরের সময়ে পগারপার হয়েছিল পাক যুদ্ধজাহাজ! অদেখা সব উপগ্রহ চিত্র এল সামনে। যা দেখলে রক্ত গরম হবে দেশবাসীর...

Operation Sindoor1/7

অপারেশন সিঁদুর

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে গত গত ২২ এপ্রিল, পাকিস্তান আশ্রিত জঙ্গিদের হত্যালীলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে একজন বাদে সকলেই ছিলেন পর্যটক। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দিয়েছিল ভারত। ভারতীয় সেনা পাকিস্তানে প্রত্যাঘাত করেছে। 

 

For The First Time2/7

এই প্রথমবার এল অদেখা ছবি

অপারেশন সিন্দুরের সময়ে পাকিস্তান কীভাবে পিছু হটেছিল, তা প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে। এক সর্বভারতীয় মিডিয়ার হাতে সেই ভিজুয়ালগুলি এসেছে, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, সংঘাত যখন শীর্ষে ছিল তখনই পাক সেনার পগারপার হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে।

Warships At Karachi3/7

যুদ্ধজাহাজের স্থানান্তর

করাচিতে যে যুদ্ধজাহাজগুলি মোতায়েন ছিল, সেগুলির কিছু চলে গিয়েছিল বাণিজ্যিক টার্মিনালে ও ইরান সীমান্তের কাছে! এই অভূতপূর্ব দৃশ্যগুলিই বুঝিয়ে দিয়েছে পাকিস্তান কীভাবে থরথর করে কেঁপে ময়দান ছেড়ে পলাতক হয়েছিল! 

 

Pakistan's Narrative4/7

পাকিস্তানের গল্প!

বিগত কয়েক মাস ধরে অপারেশন সিঁদুর সম্পর্কে পাকিস্তান বিভিন্ন সময়ে বিভিন্ন গল্প বানিয়ে শুনিয়েছে। তবে এই প্রথমবার তাঁদের কুকীর্তি ফাঁস। স্যাটেলাইট ছবিগুলিই বলে দিচ্ছে দিল্লির দম দেখে কীভাবে ইসলামাবাদ পিছু হটেছিল। পাকিস্তান তাদের ফ্রন্টলাইন যুদ্ধজাহাজগুলি করাচি থেকে প্রায় ১০০ কিমি দূরে ইরান সীমান্তের কাছে গোয়াদরে স্থানান্তর করেছিল! আর এখানেই সব বিতর্কের অবসান।

 

Satellite Visuals5/7

উপগ্রহ চিত্র

৮ মে ভারত চালিয়েছিল আগুনে সামরিক অভিযান, ভারতীয় আকাশসীমা লঙ্ঘন না করেই নিখুঁত লক্ষ্যে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছে দেশের সেনা। স্যাটেলাইট ভিজুয়াল থেকে চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে। পাকিস্তানের গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজগুলি তাদের নির্ধারিত নৌঘাঁটিতে ছিল না। আশ্রয় নিয়েছিল করাচির বাণিজ্যিক তিনটি যুদ্ধজাহাজ একসঙ্গে মোতায়েন থাকলেও, বাকিগুলি পালিয়েই গিয়েছিল।

 

Gwadar Port 6/7

গোয়াদর বন্দর

১০ মে, কমপক্ষে সাতটি পাকিস্তানি যুদ্ধজাহাজকে গোয়াদর বন্দরে দেখা গিয়েছিল। এর মধ্যে একটি ছিল জুলফিকার-ক্লাসের ফ্রিগেট। যা চিনের তৈরি বিশেষ গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ। কারণ বেজিং পাকিস্তানকে এই উন্নত জাহাজগুলির মধ্যে মাত্র চারটি দিয়েছে। অপারেশন সিন্দুরের মাত্র ছ'মাস আগে, ইসলামাবাদ একটি ভিডিও প্রকাশ করেছিল, যেখানে ফ্রিগেটটিকে জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখা গিয়েছিল।

 

Positioning of these warships7/7

যুদ্ধজাহাজের অবস্থান

১০ মে  যা লক্ষণীয় ছিল তা হল, এই যুদ্ধজাহাজগুলির অস্বাভাবিক অবস্থান! নির্ধারিত নৌবহরে নোঙর থাকার বদলে তা ইরান সীমান্তের কাছে প্রায় ১০০ কিলোমিটার দূরে মোতায়েন ছিল। এই স্থানান্তরই পাকিস্তানের কৌশলগত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।