1/8জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল, জঙ্গিদের হত্যালীলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে একজন বাদে সকলেই পর্যটক। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দিয়েছিল ভারত। ভারতীয় সেনা পাকিস্তানে প্রত্যাঘাত করে চালিয়েছিল সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর'। ১০০-র উপর সন্ত্রাসবাদীকে নিকেশ করেছিল ভারতীয় সেনা।
2/8পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে শায়েস্তা করতে ভারত একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। আটারি চেকপোস্ট বন্ধ এবং পাকিস্তানিদের ভিসা বাতিল যেমন রয়েছে, তেমনই আছে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা। পাকিস্তানকে জলে মারার নীল নকশাই করে ফেলেছে ভারত।
3/8১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর। ভারতের প্রধানমন্ত্রী তখন জওহরলাল নেহরু। টানা ৯ বছর ধরে চলে দর কষাকষি। শেষে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তিতে সই করেছিল ভারত। পাশাপাশি দুটি দেশ। কিন্তু কাঁটাতারের বেড়ায় ভূ-খণ্ডকে ভাগ করা গেলেও, নদীকে আটকানো যায় না। ভারত ও পাকিস্তানের বুক চিরে বয়ে গিয়েছে মোট ৬ নদী। সেই নদীগুলিকেই চলে আসে এই সিন্ধু জলবন্টন চুক্তির আওতায়। চুক্তি অনুযায়ী, পূর্বাঞ্চলীয় সাটলেজ, বিয়াস ও রাভী নদীর জল ভারতকে ব্যবহারের জন্য ছেড়ে দেয় পাকিস্তান। বিনিময়ে পশ্চিমাঞ্চলীয় সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর জল পায় পাকিস্তান। চুক্তিতে রয়েছে ১২টি ধারা ও ৮টি উপধারা।
4/8পাকিস্তান বারবার হুঁশিয়ারি দিয়েছে, ভারত যদি সিন্ধু জল প্রবাহের বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে তা যুদ্ধ হিসেবেই তারা বিবেচনা করবে। সেই হিসেবেই জবাব দেবে। দু'মাস আগেই রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মহম্মদ খালিদ জামালির কথায় ঝড় উঠেছিল। রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারক আরটি-কে দেওয়া সাক্ষাত্কারে তিনি পরমাণু যুদ্ধের দামামা বাজিয়ে ছিলেন।
5/8জামালি রাশিয়াকে বলেছিলেন, 'ভারতের নিম্ন অববাহিকার জল দখল, অবরোধ বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনও চেষ্টা যুদ্ধ বলেই গণ্য হবে, এর জবাব পাকিস্তান পূর্ণ শক্তি দিয়েই দেবে, যার মধ্যে শক্তির সম্পূর্ণ পরিসর অন্তর্ভুক্ত থাকবে। প্রচলিত এবং পারমাণবিক উভয়ই।'
6/8পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গত শনিবার, পাক ছাত্রছাত্রীদের এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে গিয়ে পুরোপুরি জামালির উল্টো সুরে কথা বললেন। তিনি জানিয়েছেন, 'পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং জাতীয় প্রতিরক্ষার জন্য, কোনও আগ্রাসনের জন্য নয়।'
7/8ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টসদের (এফএস) পরিসংখ্যান অনুসারে, ২০২৫ সালের গোড়ার দিকের হিসেব বলছে, ৯টি দেশের কাছে সম্মিলিত ভাবে প্রায় ১২ হাজার ৩৩১টি পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষে থাকলেও, চিন-ভারত-পাকিস্তানও ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে তাদের পারমাণবিক অস্ত্রাগার ক্রমাগত বাড়িয়ে চলেছে।
8/8বিশ্বের শীর্ষ ৯ পরমাণু শক্তিধর দেশের তালিকায় ছয়ে আছে ভারত। দেশের ঝুলিতে আছে ১৮০টি পারমাণবিক অস্ত্র। তালিকায় সাতে পাকিস্তান, তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা-১৭০। কোন দেশেই চায় না ভয়ংকর পরমাণু যুদ্ধের পথে হাঁটতে।