Durga Puja 2025: দুর্গাপুজো এল মানেই আড্ডা, আনন্দ এবং আহার। তবে এই উত্সবের মধ্য়ে নিজেকে ফিট রাখা কিন্তু একটা বেশ চ্যালেঞ্জের ব্যাপার। পুজোর এই কটা দিন অতিরিক্ত খাওয়া দাওয়া, ফাস্টফুড খাওয়ার ফলে ওজন এবং হজম দুটোতেই সমস্য়া দেখা দিতে পারে। তাই সবকিছুর মধ্যে নিজেকে কীভাবে স্লিম অ্যান্ড ট্রিম রাখবেন- নিচে রইল তারই কিছু টিপস...
1/6পুজোর এক-দু'সপ্তাহ আগে থেকেই ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে নিজেদের ডায়েট প্ল্য়ানে। নিজের বি.এম.আই অনুযায়ী খাওয়া-দাওয়ার চার্ট তৈরি করতে হবে।
2/6হালকা এবং পুষ্টিকর খাবার বেছে নিন। তেলযুক্ত বা অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন।
3/6যতটা সম্ভব কম বা পরিমিতভাবে মিষ্টি বা মিষ্টি-জাতীয় খাবার খান।
4/6চেষ্টা করুন সাধারণ পানীয় জলের মধ্যে ফল, সবজি বা হার্বস মিশিয়ে Detox ওয়াটার করে খেতে।
5/6পুজোর আনন্দ হুল্লোরের মাঝখানে সকালে অন্তত আধ ঘণ্টা সময় বের করে হালকা ব্যায়াম বা শরীরচর্চা করুন। এর পাশাপাশি ৮ ঘণ্টা ঘুম শরীর এবং মনের জন্য খুবই জরুরি। এটি ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে।
6/6দুর্গাপুজোয় খাওয়া-দাওয়া এবং আনন্দের মধ্যে নিজেকে নিয়ে সচেতন থাকতে ভুলবেন না। একটু পরিকল্পনা আর নিয়মমাফিক চললে শরীর ও মন দুটোই ভালো থাকবে এবং ওজনও নিয়ন্ত্রণে থাকবে।
Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।