PM Modi on Gold Purchase: 'অন্তত এক বছর সোনার গহনা কিনবেন না', কেন এমন পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী?

Published: May 10, 2026, 11:52 PM IST|Updated: May 10, 2026, 11:52 PM IST

PM Modi on Gold Purchase:প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্র কথা মাথায় রেখে কিছু সিদ্ধান্ত নিতে হয়। অন্তত এক বছর যে কোনও অনুষ্ঠানের জন্যই হোক না কেন, সোনার গহনা আমরা কিনব না

সোনা কিনবেন না1/5

সোনা কিনবেন না

দেশ কি এক সংকটের মুখোমুখি? আমজনতাকে সাবধান করলেন প্রধানমন্ত্রী। তেল খরচ কমাতে হবে, গ্যাস খরচে রাশ টানাতে হবে। এমনকি সোনা কেনার ক্ষেত্রেও রাশ টানতে হবে। এমনটাই সাধারণ মানুষের কাছে আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেন এমন পরামর্শ2/5

কেন এমন পরামর্শ

বেশ কিছু দিন ধরেই সোনার দামে বিস্তর ওঠাপড়া চলছে। কখনও বেলাগাম সোনা তো কখনও আবার পড়েছে সোনার দর। রবিবার হায়দরাবাদে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি মুদ্রা বাঁচাতে হবে। সোনা কিনতে গেলে বিদেশি মুদ্রায় টান পড়ে। একসময় যুদ্ধের স্বার্থে সাধারণ মানুষ সোনা দান করতেন দেশকে। এখন সেই দানের দরকার নেই। তবে দেশের স্বার্থে সোনা কেনা কম করতে হবে।

 

একবছর সোনা কিনবেন না3/5

একবছর সোনা কিনবেন না

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্র কথা মাথায় রেখে কিছু সিদ্ধান্ত নিতে হয়। অন্তত এক বছর যে কোনও অনুষ্ঠানের জন্যই হোক না কেন, সোনার গহনা আমরা কিনব না। এমনটা সিদ্ধান্ত নিন। সোনা কিনব না বিদেশি মুদ্রা বাঁচাতে। বিদেশি মুদ্রা বাঁচাতে হবে। আমাদের দেশপ্রেম চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে গিয়েছে।

একাধিক পরামর্শ4/5

একাধিক পরামর্শ

তেলঙ্গানা সরকারের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসীকে একাধিক পরামর্শ দেন। পশ্চিম এসিয়ায় যুদ্ধ পরিস্থিতির কথা টেবনে এনে প্রধানমন্ত্রী বলেন, ওয়ার্ক ফ্রম হোম, ভারচুয়াল  কন্ফারেন্স, ভার্চুয়াল মিটিংয় করতে হবে অর্থ বাঁচানোর জন্য।

 

পেট্রোল ডিজেল খরচে রাশ5/5

পেট্রোল ডিজেল খরচে রাশ

ইরান যুদ্ধের পরিস্থিতিতে পেট্রোল ডিজেল গ্যাসের ব্যবহার কমাতে হবে। কারণ যুদ্ধের প্রভাব তেলের বাজারে পড়েছে। সরবারহ কমেছে। বিদেশি মুদ্রা ভান্ডার ঠিক রাখতে গণ পরিবহনের উপরে জোর দিতে হবে, পেট্রোল ডিজেল খরচ কমাতে হবে। কমাতে হবে গ্যাসের খরচও।