Z Morh Tunnel: প্রবল তুষারপাতেও হাতের নাগালে সোনমার্গ-লাদাখ, প্রধানমন্ত্রীর হাত ধরে খুলে গেল Z Morh টানেল
Z Morh Tunnel: প্রবল তুষারপাতেও হাতের নাগালে সোনমার্গ-লাদাখ, প্রধানমন্ত্রীর হাত ধরে খুলে গেল Z Morh টানেল
Jan 13, 2025, 02:12 PM IST
1/5
সোনমার্গ
বছরের সব সময়েই এবার যাওয়া যাবে সোনমার্গের ট্যুরিস্ট রিসর্টগুলিতে। সোমবার জম্মু ও কাশ্মীরের গান্ডেলবাল জেলায় প্রধানমন্ত্রীর হাত ধরে খুলে গেল Z Morh টানেল। এটির দৈর্ঘ ৬.৫ কিলোমিটার।
2/5
টানেলটি ঘুরে দেখেন মোদী
সোমবার ফিতে কেটে টানেলটির উদ্বোধন করে প্রধানমন্ত্রী টানেলটি ঘুরে দেখেন। প্রকল্পে যারা কাজ করেছেন সেইসব আধিকারিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। প্রবল প্রতিকুল পরিস্থিতিতে কাচজ করার জন্য শ্রমিকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
photos
TRENDING NOW
3/5
কারা উপস্থিত ছিলেন
টানেল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, লেফটেন্যান্ট জেনারেল মেনাজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি।
4/5
দুই লেনের টানেল
শ্রীনগর-লেহ জাতীয় সড়কে এই টানেল দুই লেনের। এই টানেল চালু হওয়ার ফলে বছরভর লাদাখের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।
5/5
খরচ
২০১৫ সালে এই টানেলের কাজ শুরু হয়েছিল। কাজ শেষ হয় ২০২৩ সালে। এই টানেল তৈরিতে খরচ হয়েছে ২৭০০ টাকা। Z-Morh টানেল সমতল থেকে ৮৬৫০ ফিট উঁচুতে। এটির সঙ্গে সরয়েছে সাড়ে সাত মিটার এসকেপ প্যাসেজ।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.