Bangoan Police: মামলার তদন্ত কোন পর্যায়ে রয়েছে? কেউ কি গ্রেপ্তার হল? চার্জশিট জমা পড়ল? বিচার কি শুরু হয়েছে? এইসব তথ্য জানতে অনেকসময়ই থানায় চক্কর কাটতে হয় অভিযোগকারীকে। এবার সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি।
1/7পিয়ালী মিত্র: থানায় ছোটাছুটি করার দিন শেষ। বাড়িতে বসে এক ক্লিকেই এবার জানা যাবে তদন্তের অগ্রগতি! পুজোর মুখে নয়া উদ্যোগ বনগাঁ জেলা পুলিসের।
2/7থানায় অভিযোগ জানালেই তো হল না। পুলিস তদন্ত করবে। অভিযুক্তকে গ্রেফতার করে চার্জশিট দেওয়া হবে। তারপর শুরু হবে বিচার। দীর্ঘ আইনি প্রক্রিয়া। লড়াই-ও বলা চলে।
3/7মামলার তদন্ত কোন পর্যায়ে রয়েছে? কেউ কি গ্রেপ্তার হল? চার্জশিট জমা পড়ল? বিচার কি শুরু হয়েছে? এইসব তথ্য জানতে অনেকসময়ই থানায় চক্কর কাটতে হয় অভিযোগকারীকে।
4/7এবার সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি। কিয়স্ক বসানো হয়েছে বনগাঁ থানায়। নাম, 'পুলিস বন্ধু'। সেই কিয়স্ক থেকেই রেজিস্টার্ড নম্বরের মাধ্যমে মামলা সক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন অভিযোগকারী। থানায় আসতে হবে না। বাড়ি বসেই মিলবে পরিষেবা।
5/7চাইলে এই পুলিস বন্ধু অ্য়াপের মাধ্যমে ভিডিয়ো কনফারেন্সে যোগাযোগ করা যাবে তদন্তকারী অফিসারের সঙ্গেও। সম্প্রতি এই পুলিস বন্ধু কিয়ষ্কের উদ্বোধন করেছেন বনগাঁ পুলিস জেলার সুপার দীনেশ কুমার।
6/7পুলিস সুপার বলেন, নতুন এই ব্যবস্থায় নিরবিচ্ছিন্ন পরিষেবা পাবেন সাধারণ মানুষ ও পুলিসও। থানায় যেতে হবে না। পুলিস বন্ধু অ্যাপের মাধ্যমেই মামলা তদন্ত সংক্রান্ত লাইভ আপডেট পাওয়া যাবে। মামলাকারীর কোনও অভিযোগ থাকলে, তাও নথিভু্ক্ত করা যাবে।
7/7যাঁদের স্মার্টফোন নেই, তাঁরাও পরিষেবা পাবেন। পুলিস সুপার জানান, প্রতিটি থানায় আমরা কিয়স্ক চালু করেছি। সেখানে রেজিস্টার্ড ফোন নম্বরের মাধ্যমে এক ক্লিকেই মামলা সংক্রান্ত তথ্য জানা যাবে। প্রয়োজনে ভিডিয়ো কলে উর্ধ্বতন কর্তৃপক্ষ বা তদন্তকারী অফিসারের সঙ্গেও যোগাযোগ করা যাবে।