Kunickaa Sadanand on Casting Couch: 'আমাকে ঘরে ডেকে প্রযোজক বলে, ক্ষুধার্ত সিংহকে মাংস খাওয়াও', রাজি না হতেই বড় ব্যানারের ছবি থেকে বাদ কুণিকা...

Published: Sep 05, 2025, 03:35 PM IST|Updated: Sep 05, 2025, 05:57 PM IST

Kunickaa Sadanand: কণিকা সদানন্দ, নব্বইয়ের দশকে প্রচুর ছবিতে পার্শ্ব চরিত্রে নজর কেড়েছেন তিনি। দর্শকমহলে জনপ্রিয়তাও ছিল তাঁর। একসময় সাফল্যের স্বাদ পেলেও, তাঁর ফিল্মি কেরিয়ারের পথ মোটেই সহজ ছিল না। তিনি জানান, একটি বড় সিনেমার জন্য তাঁকে সিলেক্ট করা হয়েছিল, সব কথাবার্তাও হয়ে গিয়েছিল। কিন্তু পরে তাঁকে সেই ভূমিকা থেকে বাদ দেওয়া হয়, কারণ তিনি শুতে রাজি হননি।