Popular Actor Death: চলে গেলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। গত ১৫ অগাস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ অগাস্ট দেওয়া হয় ভেন্টিলেশনে।তবে শেষরক্ষা হল না জয়ের। রয়ে গেলেন দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও মা।
1/10জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ ।
2/10বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে সোমবার সকালে ১১টা ৩০ মিনিটে প্রয়াত হন অভিনেতা।
3/10জানা যায়, দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। ভুগছিলেন তীব্র শ্বাসকষ্ট জনিত অসুস্থতা, COPD-র সঙ্গে চলছিল লড়াই।
4/10গত ১৫ অগাস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ অগাস্ট দেওয়া হয় ভেন্টিলেশনে।তবে শেষরক্ষা হল না জয়ের। রয়ে গেলেন দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও মা।
5/10ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তাঁর টান ছিল। দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয়ে পা রাখেন তিনি।
6/10নয়ের দশকে পরিচালক অঞ্জন চৌধুরীর হীরক জয়ন্তী ছবি বক্স অফিসে তাঁকে সাফল্য এনে দেয়।
7/10জনপ্রিয় ছিল জয় ও চুমকি চৌধুরীর জুটি। তবে শুধু পর্দায় নয়, পর্দার পিছনেও চুমকী চৌধুরীর প্রেমে পড়েছিলেন জয়। তবে সেই সম্পর্ক টেকেনি।
8/10জয় বিয়ে করেছিলেন তৃণমূল কাউন্সিলার ও অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যয়কে, তবে সেই বিয়েও টেকেনি।
9/10একটা সময়ের পর অভিনয় থেকে দূরে সরে যান অভিনেতা। পা রাখেন রাজনীতিতে। ২০১৪ ও ২০১৯ বীরভূম ও উলুবেড়িয়া লোকসভায় বিজেপির প্রার্থী ছিলেন জয়। তবে জিততে পারেননি।
10/10জয় বন্দ্যোপাধ্যায় ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য। ২০২১ সালের নভেম্বরে, অভিনেতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না।