Popular Bengali singer died: তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ পরিবার, বন্ধুবান্ধব, ছাত্রছাত্রী থেকে তাঁর গুণমুগ্ধরা।
1/8শুভাশিষ মণ্ডল: বাইক দুর্ঘটনায় মৃত্যু আকাশবাণী ও টিভির জনপ্রিয় সংগীত শিল্পীর৷ বাইক দুর্ঘটনায় মৃত্যু আকাশবাণী বিবিধভারতী কলকাতার ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট সংগীত শিল্পী মৌমিতা দেবনাথের।
2/8উলুবেড়িয়ার রাজাপুর থানার খলিসানি বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর কোলাঘাটমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
3/8মৌমিতা দেবনাথ নামে ওই শিল্পী যখন বাইকের পিছনে বসে নিমদিঘিতে গানের স্কুলে ক্লাস নিতে যাচ্ছিলেন, সেই সময় বাগনান শ্যামবাজার রুটের একটি বাস পিছন থেকে বাইকটিকে ধাক্কা মারে।
4/8বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ছিটকে পড়েন মৌমিতা। গুরুতর চোট লাগে তাঁর। এরপর তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
5/8এক অভিশপ্ত সন্ধ্যার দুর্ঘটনায় মাত্র ৩৫-এই নিভে গেল মৌমিতার সুরেলা সফর। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ পরিবার, বন্ধুবান্ধব, ছাত্রছাত্রী থেকে তাঁর গুণমুগ্ধরা।
6/8উলুবেড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাউড়িয়া সিপাই পাড়ায় মৌমিতা দেবনাথের বাড়ি। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মৃতার পরিবারের লোকজন।
7/8আকাশবাণী রেডিও ও টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় সংগীত শিল্পী ছিলেন মৌমিতা। এছাড়াও বিভিন্ন শহরে নিয়মিত তিনি অনুষ্ঠান করতেন। অংশ নিয়েছে দিদি নাম্বার ওয়ানে-ও।
8/8