Sweta Bhattacharya: 'আমি খুবই ভালো মেয়ে...', স্লিভলেস ব্লাউজ পরা মানেই শরীর দেখিয়ে কাজ পাওয়া? বিতর্কের চাপে সাফাই শ্বেতার...

Published: Sep 01, 2025, 02:51 PM IST|Updated: Sep 01, 2025, 02:51 PM IST

TV Actress: বিতর্কের কেন্দ্রবিন্দুতে শ্বেতা ভট্টাচার্য। পোশাক নিয়ে তাঁর এক মন্তব্য ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। অভিনেত্রীর দাবি, এক ইভেন্টে তাঁকে সরু স্ট্রিপের ব্লাউজ পরতে বলা হয়। তিনি না পরায় তাঁকে বলা হয়, ‘তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছ, তুমি যদি স্লিভলেস বা শর্ট ড্রেস না পরতে পারো তাহলে টিকবে কী করে?’ তখন তিনি বলেন, "আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না"। এই মন্তব্য ঘিরে বিতর্ক বাড়তেই সাফাই দিলেন অভিনেত্রী।