Puri Temple Flag: অলৌকিক! স্বয়ং জগন্নাথ এবার বড় কী ঘটাতে চলেছেন? বিষ্ণুর বাহন গরুড়ের কোনও লীলা কি এটা?

Puri Temple Flag Mystery: ঈগলকে সেই পবিত্র পতাকার কাপড় নিয়ে উড়ে যেতে দেখার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে। জগন্নাথদেবের ভক্তদের মতে অবশ্য, এই ঘটনার গভীর আধ্যাত্মিক তাৎপর্য থাকতে পারে, রয়েছেও।

| Apr 16, 2025, 01:20 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক'দিন আগেই দেখা গিয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরের 'পতিতপাবণ' পতাকার মতো দেখতে একটি কাপড়ের টুকরো নিয়ে উড়ে যাচ্ছে একটি পাখি। এই ঘটনার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো ঘিরে যথারীতি ছড়িয়েছে আতঙ্ক। কেন আতঙ্ক? বড়সড় কোনও বিপদ কি আসছে? নাকি এটা কোনও শুভ সংকেত? 

1/6

ব্যাপক চাঞ্চল্য

ভিডিয়োটি ইতিমধ্যেই বিপুল ভাবে শেয়ার হয়েছে। বহু মানুষ এটা দেখেছেন, প্রভাবিত হয়েছেন। সব মিলিয়ে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

2/6

শুভ, নাকি অশুভ?

এখন দেখার, ঘটনাটি কি সত্যিই কোনও অশুভের ইঙ্গিত, নাকি এটা সত্যিই শুভ এক প্রতীক?

3/6

ঠিক কী ঘটেছিল?

প্রত্যক্ষদর্শীরা বলছেন, পাখিটিকে প্রথমে শ্রীমন্দিরের পশ্চিমদ্বারে দেখা যায়। কাপড়টি নিয়ে পাখিটি ওই বিখ্যাত নীল চক্রের চারিদিকে প্রথমে উড়তে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে পাখিটি  সমুদ্রের দিকে উড়ে যায় ও দিগন্তে হারিয়ে যায়।

4/6

গরুড়ের অধিকারে

এতে একটা উল্টো বিষয় ঘটেছে। একটা বিশ্বাস আছে যে, জগন্নাথ মন্দিরের মাথায় কখনও পাখি ওড়ে না। আসলে মন্দিরের শীর্ষটি গরুড়ের অধিকারে। তাহলে এটা কী ঘটল?

5/6

যুদ্ধে জগন্নাথ

সোশ্যাল মিডিয়ায় একটা গুঞ্জন উঠেছে। একজন বলছেন যে, এটা আসলে একটা অভিশাপ! যখন এরকম ঘটে, তখন স্বয়ং জগন্নাথ যুদ্ধের জন্য এসে উপনীত হন।

6/6

জগন্নাথের আশীর্বাদ

অন্যরা আবার বলছেন, এটা এক পবিত্র বার্তা। এই ঘটনার মাধ্যমে আসলে জগন্নাথের আশীর্বাদই ছড়িয়ে যাচ্ছে। আর সেটা ছড়ানোর দায়িত্ব নিয়েছেন স্বয়ং গরুড়ই। তবে সেটা তিনি নিজে না করে, করিয়েছেন অন্য কোনও পাখিকে দিয়ে।