Pahalgam Attack: জামা মসজিদের নামাজ থেকে স্লোগান উঠল, 'হিন্দুস্থান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ'! পহেলগাঁও হামলার তীব্র প্রতিবাদ...

Written BySUDESHNA PAUL
Published: Apr 28, 2025, 12:32 PM IST|Updated: Apr 28, 2025, 12:32 PM IST

Pahalgam Terror Attack: কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈসরণ উপত্যকায় ২৬ পর্যটককে ধর্ম যাচাই করে গুলি করে খুন করে জঙ্গিরা।

Purulia Jama Masjid Hindustan Zindabad Pakistan Murdabad1/5

পহেলগাঁও হামলার তীব্র প্রতিবাদ...

মনোরঞ্জন মিশ্র: কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে পুরুলিয়ার ঝালদার হুসেনডি জামা মসজিদ থেকে উঠল 'হিন্দুস্থান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ' স্লোগান। 

 

Purulia Jama Masjid Hindustan Zindabad Pakistan Murdabad2/5

পহেলগাঁও হামলার তীব্র প্রতিবাদ...

কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন ঝালদার হুসেনডি জামা মসজিদে নামাজ পাঠে অংশ নেওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষজন । 

 

Purulia Jama Masjid Hindustan Zindabad Pakistan Murdabad3/5

পহেলগাঁও হামলার তীব্র প্রতিবাদ...

পহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনা সকলকে নাড়িয়ে দিয়ে গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে সমগ্র দেশ। সকলের একটাই দাবি, দোষীদের চরমতম শাস্তি। 

 

Purulia Jama Masjid Hindustan Zindabad Pakistan Murdabad4/5

পহেলগাঁও হামলার তীব্র প্রতিবাদ...

আর সেই একই দাবি ঝালদার হুসেনডি জামা মসজিদ কর্তৃপক্ষেরও।  মসজিদের মৌলবি মহম্মদ আদিল হুসেন বলেন, "আমরা সকলেই ভারত সরকারের পাশে আছি।" 

 

Purulia Jama Masjid Hindustan Zindabad Pakistan Murdabad5/5

পহেলগাঁও হামলার তীব্র প্রতিবাদ...

তিনি আরও বলেন, "ভারত সরকার যা পদক্ষেপ নেবে আমরা সব সময় ভারত সরকারের পাশে থাকব । আমরা চাই সন্ত্রাসবাদ শেষ হোক।"