Rachna Banerjee: নিজের এলাকায় আমন্ত্রণ করলে টাকা চান রচনা! পাল্টা কড়া জবাব তৃণমূল সাংসদের

Published: Sep 23, 2025, 04:39 PM IST|Updated: Sep 23, 2025, 04:39 PM IST

Rachna Banerjee: এক ফেসবুক পোস্ট করে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাপূজায় তার সংসদ এলাকায় যারা তাকে আমন্ত্রণ করেছেন সেই পুজোর উদ্বোধনে তিনি উপস্থিত থাকবেন

রচনা বন্দ্যোপাধ্যায়1/6

রচনা বন্দ্যোপাধ্যায়

হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে আনতে গেলে নাকি টাকা দিতে হয়? এমন প্রচার শুরু হয়েছে বলে তা খন্ডন করলেন হুগলির সাংসদ রচনা।-তথ্য-বিধান সরকার

উড়িয়ে দিলেন হুগলির সাংসদ2/6

উড়িয়ে দিলেন হুগলির সাংসদ

এক ফেসবুক পোস্ট করে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাপূজায় তার সংসদ এলাকায় যারা তাকে আমন্ত্রণ করেছেন সেই পুজোর উদ্বোধনে তিনি উপস্থিত থাকবেন। আগামী ২৫ ও ২৬ তারিখ তিনি তাদের জন্য সময় দেবেন। -তথ্য-বিধান সরকার

সবটাই মিথ্যে3/6

সবটাই মিথ্যে

হুগলির মানুষদের উদ্দেশে রচনা বলেন, একটা খবর প্রচারিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে তাকে অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায়কে কোন অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে টাকা দিতে হয়। এই কথা সর্বৈব মিথ্যা। -তথ্য-বিধান সরকার

টাকা চাইলে খবর দিন4/6

টাকা চাইলে খবর দিন

রচনা আরও বলেন, কেউ যদি তার নাম করে টাকা চায় তাহলে তার দেওয়া ফোন নম্বারে সরাসরি জানাতেও আবেদন করেন তিনি। সুগন্ধায় তার যে অফিস রয়েছে সেখানে গিয়েও অভিযোগ জানানো যেতে পারে বলে তিনি জানান। -তথ্য-বিধান সরকার

সময় কম5/6

সময় কম

হুগলির সাংসদ নির্বাচিত হওয়ার পর রচনা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। তিনি কম সময়ে তার সংসদ এলাকায় দিতে পারেন তার কারণ হিসেবে কয়েকদিন আগে বলেছিলেন, দিদি নাম্বার ওয়ান এর শুটিং, সংসদে অধিবেশন চললে তিনি তার সংসদ এলাকায় অর্থাৎ হুগলিতে উপস্থিত থাকতে পারেন না। তবে চেষ্টা করেন বিভিন্ন আমন্ত্রণে সারা দিতে। -তথ্য-বিধান সরকার

নিজেই বললেন6/6

নিজেই বললেন

যেসব অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয় সেখানে যেতে সাংসদ টাকা দাবি করেন বলে গুঞ্জন শোনা যায়। কিন্তু সরাসরি কেউ কোনদিন এই বিষয়ে প্রকাশ্যে বা সমাজ মাধ্যমে বলেছে বলে জানা যায়নি। সেই প্রসঙ্গ নিজেই উত্থাপন করে টাকা চাওয়ার বিষয় মিথ্যা বলে জানিয়ে দিলেন হুগলির সাংসদ।  -তথ্য-বিধান সরকার