Rachna Banerjee Greets Dilip Ghosh: দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কী বললেন রচনা? জেনে নিন, দেবাংশুর বিয়ে নিয়ে কী ইঙ্গিত তাঁর...

Rachna Banerjee on Dilip Ghosh Marriage: নিজের লোকসভা এলাকায় স্বাস্থ্যশিবির করছেন। চোখের চিকিৎসার ব্যবস্থা করেন। এমনকি যাঁদের হাত নেই তাঁদের হাত দেওয়ার ব্যবস্থা করার কথাও বলেন রচনা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে ইকোপার্ক নিয়েও কথা বলেন তিনি।

| Apr 19, 2025, 01:35 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতকাল বিজেপি নেতা দিলীপ ঘোষের বিবাহ সম্পন্ন হয়েছে। আর আজ, শনিবার তাঁর জন্মদিন। দুটি উপলক্ষ্যেই তাঁকে শুভেচ্ছা জানালেন তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষকে জন্মদিন ও বিয়ের শুভেচ্ছা জানিয়ে রচনা বলেন,'আমি ওঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছি। উনি আনন্দে থাকুন, ভালো থাকুন। জন্মদিনেও দিলীপদাকে শুভেচ্ছা জানাই।' নিজের সাংসদ এলাকায় একটি কাজে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন রচনা। (তথ্য:বিধান সরকার)

1/7

রচনা বন্দ্যোপাধ্যায়

হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর সাংসদ এলাকায় স্বাস্থ্য-ব্যবস্থাকে ভালো করবেন, আগেই বলেছিলেন। এর আগে জেলা হাসপাতাল-সহ বিভিন্ন গ্রামীণ হাসপাতাল ঘুরে পরিকাঠামো উন্নত করার কথা বলেছিলেন তিনি। তাঁর সেই পরিকল্পনা ও সেই মতো কাজের সূত্রেই এবার স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু করলেন তিনি। 

2/7

শনিবার ধনিয়াখালিতে

এজন্য আজ, শনিবার ধনিয়াখালিতে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন হয়। সেখানে গ্রামের মানুষের চোখ পরীক্ষা করানো থেকে তাঁদের ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেন রচনা। পাশাপাশি তাঁর সাংসদ এলাকার সাতটি বিধানসভা অঞ্চলের বাসিন্দাদের যাঁদের হাত নেই, তাঁদের কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থা করার কথাও বলেন তিনি।  

3/7

আনন্দে থাকুন, ভালো থাকুন

সেখানেই দিলীপ ঘোষকে জন্মদিন ও বিয়ের শুভেচ্ছা জানিয়ে রচনা বলেন, 'আমি ওঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছি। উনি আনন্দে থাকুন, ভালো থাকুন। জন্মদিনেও দিলীপদাকে শুভেচ্ছা জানাই।'  

4/7

দিলীপ ঘোষ ও ইকো পার্ক

দিলীপ ঘোষের সম্পর্কের শুরু ইকো পার্ক থেকে। সেই প্রসঙ্গ টেনে রচনা বলেন, 'ইকোপার্ক সবার জন্য। দিদি তৈরি করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছেন, বসতে পারছেন, খাওয়া-দাওয়া করতে পারছেন, আনন্দ করতে পারছেন, প্রেমপর্বের সূচনাও হচ্ছে সেখানে। সব জায়গায় দিদি আছেন। সর্ব জায়গায় দিদি সূত্রপাত করেন আর কী!' 

5/7

দেবাংশু

তরুণ তৃণমূলনেতা দেবাংশু ভট্টাচার্য এখনও অবিবাহিত, এ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে, রচনা বলেন, 'কেউ না কেউ আছেন কোথাও না কোথাও ঠিক, সময় হলে আসবেন।'

6/7

কীর্তির কীর্তি

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী! কিন্তু তাতে কী? দিলীপ ঘোষের বিয়েতে শুভেচ্ছা-সৌজন্য দেখিয়েছেন বহু তৃণমূলনেতানেত্রীই। গতকাল অনেকের মতো দেখিয়েছিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদও। একদা দিলীপকে হারিয়ে জেতা কীর্তি আজাদ, এখন তৃণমূল সাংসদ, দিলীপের বিয়ের খবরের আনন্দে মজলেন। ২০২৪ লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ। তৃণমূলের প্রার্থী হয়েছিলেন কীর্তি আজাদ। এই দুই যুযুধান প্রতিপক্ষ তখন একে অপরকে তীব্র আক্রমণ করলেও দু'জন দু'জনের প্রতি কোনও অশালীন মন্তব্য প্রয়োগ করেননি। শুধু তাই নয়, নির্বাচনের দিনে বর্ধমানের এই দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়ে করেছিলেন কোলাকুলিও। নির্বাচনে অবশ্য কীর্তি আজাদের কাছে পরাজিত হয়েছিলেন দাপুটে দিলীপ ঘোষ। 

7/7

'মেরে ইয়ার কি শাদী হ্যায়'

কিন্তু সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা 'শত্রুতা' দিলীপের বিয়ের খবরে কীর্তির আনন্দ প্রকাশের অন্তরায় হয়নি। শুক্রবার সকালেই 'মেরে ইয়ার কি শাদী হ্যায়' গানের তালে গলাও মেলান কীর্তি। তৃণমূল কর্মীদের মিষ্টিমুখের ব্যবস্থাও করেন। তৃণমূল কর্মীদের সঙ্গে বসে চা-ও খান।