Radhika Yadav Murder: রাধিকার নিজস্ব কোনও অ্যাকাডেমিই ছিল না, এর-ওর থেকে টেনিস কোর্ট ভাড়া করত! সেই রাগেই... চাঞ্চল্যকর মোড়...

Written BySoumita Khan
Published: Jul 12, 2025, 04:12 PM IST|Updated: Jul 12, 2025, 04:19 PM IST

Tennis player murder: রাধিকা যাদব হত্যাকাণ্ডে নয়া মোড়। পুলিসি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, রাধিকার কোনও অ্যাকাডেমিই ছিল না। সে বিভিন্ন কোর্ট ভাড়া করে প্রশিক্ষণ চালাত। এই নিয়ে বাবা-মেয়ের মধ্যে মতবিরোধ লাগে।

রাধিকা যাদব হত্যাকাণ্ড1/7

রাধিকা যাদব হত্যাকাণ্ড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাধিকা যাদব হত্যাকাণ্ডে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এখনও অবধি জানা গিয়েছিল, টেনিস তারকা রাধিকার অ্যাকাডেমি বন্ধ করা নিয়ে বাবা-মেয়ের মধ্যে ঝগড়া হয়। অ্যাকাডেমি বন্ধ করার কথায় নাকচ করে দেয় রাধিকা। তারপর গত বৃহস্পতিবার বাবার হাতে খুন হয় রাধিকা।  

 

চাঞ্চল্যকর তথ্য2/7

চাঞ্চল্যকর তথ্য

এখন পুলিসি তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। গুরগাঁও পুলিস জানিয়েছে, রাধিকার কোনও অ্যাকাডেমিই ছিল না। সে বিভিন্ন জায়গায় টেনিস কোর্ট বুক করে খেলোয়াড়দের প্রশিক্ষণ দিত।  যা নিয়ে তার বাবা দীপক যাদব কড়া আপত্তি জানিয়েছিল।

চাঞ্চল্যকর তথ্য3/7

চাঞ্চল্যকর তথ্য

শনিবার এক তদন্তকারী কর্মকর্তা জানান, 'রাধিকার কোনও অ্যাকাডেমি ছিল না। সে বিভিন্ন জায়গায় টেনিস কোর্ট ভাড়া করে নতুন খেলোয়াড়দের প্রশিক্ষণ দিত। দীপক একাধিকবার তাকে এই প্রশিক্ষণ বন্ধ করতে বলেছিল। কিন্তু রাধিকা রাজি হননি। মূলত এটাই ছিল বাবা-মেয়ের মধ্যে প্রধান বিরোধের কারণ।'

4/7

তবে রাধিকার মিউজিক ভিডিয়ো করা বা সোশ্যাল মিডিয়ায় থাকা- ঘটনার পিছনে এইসব কারণ পুরোপুরি নাকচ করে দিয়েছে পুলিস। সেক্টর ৫৬ থানার ইনস্পেক্টর বিনোদ কুমার জানান, '২০২৩ সালে রাধিকার ভিডিয়ো আপলোড করা হয়। এবং এর সঙ্গে খুনের কোনও যোগ নেই। দীপক বারবার বলেছে যে সে চায়নি তার মেয়ে প্রশিক্ষণ দিয়ে টাকা কামাক।' 

আত্মীয়ের দাবি5/7

আত্মীয়ের দাবি

দীপকের এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, দীপক ছোটবেলা থেকেই রাধিকার টেনিস ক্যারিয়ারে সব সময় পাশে ছিল। তবে সাম্প্রতিক কয়েক বছরে সে ক্রমেই বিরক্ত হয়ে পড়ে। কারণ রাধিকাকে সে বারবার অনুরোধ করেছিল প্রশিক্ষণ সেশন বন্ধ করতে।

রাধিকার ময়নাতদন্ত6/7

রাধিকার ময়নাতদন্ত

অন্যদিকে, ময়নাতদন্ত থেকে জানা গিয়েছে রাধিকার শরীরে মোট চারটি গুলি লাগে- তিনটি পিঠে, এবং একটি কাঁধে। শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হয় পৈতৃক গ্রাম ওয়াজিরাবাদে। 

দীপকের পুলিসি হেফাজত7/7

দীপকের পুলিসি হেফাজত

অভিযুক্ত ৪৯ বছর বয়সী দীপক যাদব অপরাধের কথা স্বীকার করেছেন বলে পুলিস জানিয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলা হলে একদিনের পুলিস হেফাজতে পাঠানো হয়। সেই সময়ে তদন্তকারীরা সেক্টর ৫৭-তে তাদের বাড়ি থেকে পাঁচটি গুলি ও একটি জীবিত কার্তুজ উদ্ধার করে। তদন্তের অংশ হিসেবে দীপককে পাতৌদির একটি গ্রামেও নিয়ে যাওয়া হয়। শনিবার গুরুগ্রাম আদালতে তোলা হলে দীপককে আদালত তাকে ১৪ দিনের জুডিশিয়াল হেফাজতে পাঠানোর আদেশ দেন।