Rahu Gochar 2025: রাহু এখন ভয়ংকর শক্তিশালী, দারুণ কৃপাপূর্ণও! নির্মম রাহুর কল্য়াণে আচমকাই বিপুল সাফল্য এই ক'টি রাশির, টাকাই টাকা...

Written BySoumitra Sen
Published: Sep 11, 2025, 01:33 PM IST|Updated: Sep 11, 2025, 01:33 PM IST
Rahu Gochar 2025 and Rahu Kripa: ১০ সেপ্টেম্বর থেকে রাহু শক্তিশালী হয়ে উঠছেন। এ পর্যন্ত রাহু তেমন কার্যকর ছিলেন না। এবার রাহু যৌবনে প্রবেশ করেছে। এর ফলে, রাহু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছেন। সমস্ত রাশির উপর অসাধারণ প্রভাব পড়তে চলেছে।
যৌবনে রাহু 1/7

যৌবনে রাহু

১০ সেপ্টেম্বর থেকে রাহু শক্তিশালী হয়ে উঠছে। তবে এ পর্যন্ত রাহু খুব একটা কার্যকর ছিলেন না। বলা হচ্ছে, ১০ সেপ্টেম্বর থেকে রাহুর শক্তি ২৩ ডিগ্রি হয়ে গিয়েছে। এর অর্থ, এটি যৌবনে প্রবেশ করেছে। আর এর ফলে, রাহু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছেন এবং এর জেরে সমস্ত রাশির উপর অসাধারণ প্রভাব পড়তে চলেছে।

মানবজীবনে প্রভাব2/7

মানবজীবনে প্রভাব

রাহুকে নিষ্ঠুর গ্রহ বলা হয়। রাহু এখন কুম্ভে অবস্থান করছেন। 

বিরল যোগ3/7

বিরল যোগ

রাহু এখন বক্রী অবস্থায় রয়েছে। রাহু এ বছরের ১৮ মে কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। দেড় বছর এই রাশিতে অবস্থান করবেন।  

বৃষ রাশি (Taurus)4/7

বৃষ রাশি (Taurus)

বৃষ রাশির জাতকদের জন্য রাহুর এই শক্তিশালী হয়ে ওঠার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এঁদের বহু দিনের স্বপ্ন পূরণ হবে। এঁদের জীবনে এমন উন্নতি ঘটবে যা তাঁরা কল্পনাও করতে পারেননি। এঁদের হাতে প্রচুর টাকা আসবে। জীবনে নেমে আসবে সুখ। 

ধনু রাশি (Sagittarius)5/7

ধনু রাশি (Sagittarius)

ধনু রাশির জাতকদেরও সময়টা দারুণ যাবে। জীবনের বহু ক্ষেত্রে লাভবান হবেন এঁরা। বিশেষ করে যাঁরা মিডিয়া জগতের, বা গ্ল্যামার দুনিয়ার, কিংবা আর্টের সঙ্গে যুক্ত-- সময়টা তাঁদের জন্য অসম্ভব ভালো যাবে। এঁদের হাতেও আসবে বিপুল অর্থ।

মকর রাশি (Capricorn)6/7

মকর রাশি (Capricorn)

মকর রাশির জাতক-জাতিকাদের ইচ্ছেপূরণ হবে, খ্যাতিবৃদ্ধি ঘটবে। এঁদের জন্য রাহু নিয়ে আসছেন আকস্মিক অর্থলাভের বিরল লগ্ন। আয়ের নতুন উৎসও খুলে যাবে এঁদের। বিরোধীরা এঁদের সঙ্গে এঁটে উঠতে না পেরে পিছিয়ে পড়বেন। 

কুম্ভ রাশি (Aquarius)7/7

কুম্ভ রাশি (Aquarius)

রাহু কুম্ভ রাশির জাতকদের জীবনে আনছে বহু রকম ইতিবাচক পরিবর্তন। সাফল্য এঁদের দরজায় এসে পড়ে থাকবে। পুরনো বিনিয়োগ থেকে এঁরা বিপুল লাভ করবেন।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)