SBI Insurance: রেল মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব রেলকর্মীর এসবিআই-তে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে তাদের সাধারণ মৃত্যু হলে ১০ লাখ টাকা বিমা পাবেন
1/6রেলের কর্মচারীদের জন্য বিরাট খবর। দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে তারা পাবেন ১ কোটি টাকা পর্যন্ত বিমা। এনিয়ে একটি মৌ সাক্ষর করল ভারতীয় রেল ও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তবে রয়েছে শর্ত।
2/6রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণের উপস্থিতিতে ওই মৌ সাক্ষর হয় স্টেট ব্যাঙ্কের সঙ্গে। রেলের যেসব কর্মচারীর স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় স্যালারি অ্য়াকাউন্ট রয়েছে তারাই ১ কোটি টাকা পাবেন অ্যাক্সিডেন্টাল বেনিফিট হিসেবে।
3/6উল্লেখ্য, এতদিন রেলের এ, বি ও সি গ্রেডের কর্মচারীরা বিমা হিসেবে পেতেন ১.২০ লাখ, ৬০,০০০ ও ৩০,০০০ টাকা। ওই টাকা দেওয়া হত কেন্দ্র সরকারের Central Government Employees Group Insurance Scheme এর আওতায়।
4/6রেল মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব রেলকর্মীর এসবিআই-তে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে তাদের সাধারণ মৃত্যু হলে ১০ লাখ টাকা বিমা পাবেন। এর জন্য কোনও প্রিমিয়াম দিতে হবে না বা কোনও মেডিক্যাল টেস্ট দিতে হবে না।
5/6বর্তমানে রেলের ৭ লাখ কর্মীর স্যালারি অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্কে। ফলে রেলের এই নতুন মৌ-এ উপকৃত হবেন ওই বিপুলসংখ্যক কর্মী।
6/6রেল মন্ত্রকের মতে ওই মৌ-এর ফলে বিমান দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে দেওয়া হবে ১ কোটি ৬০ লাখ টাকা। ব্যক্তিগত দুর্ঘটনায় স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেলে মিলবে ১ কোটি টাকা, দুর্ঘটনায় আংশিক পঙ্গু হয়ে গেলে মিলবে ৮০ লাখ টাকা।