Trains Cancelled: জলের তলায় রেললাইন! বাতিল একগুচ্ছ ট্রেন, নাজেহাল প্রশাসন...

Written BySoumita Khan
Published: Sep 23, 2025, 12:30 PM IST|Updated: Sep 23, 2025, 12:30 PM IST

Kolkata Heavy Rainfall: ট্রেনের পাশাপাশি রাস্তায় বাস, অটো পাওয়াও কঠিন হয়ে পড়েছে। মেট্রো পরিষেবাতেও বিঘ্ন।

ব্যাহত ট্রেন পরিষেবা1/6

ব্যাহত ট্রেন পরিষেবা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেঘভাঙা বৃষ্টিতে প্লাবিত গোটা শহর। বানভাসি অবস্থায় নাজেহাল কলকাতা। রাস্তা থেকে রেললাইন জলের তলায়। বিপর্যস্ত রেল পরিষেবা।

ব্যাহত ট্রেন পরিষেবা2/6

ব্যাহত ট্রেন পরিষেবা

সোমবার রাতভর টানা বর্ষণের জেরে শিয়ালদহ স্টেশনের কাছে রেললাইনে জল জমে গিয়েছে। সকাল থেকেই ব্যাহত ট্রেন চলাচল। লাইনে জল জমে থাকার কারণে চক্ররেলের আপ এবং ডাউন লাইন, চিৎপুর উত্তর কেবিনের পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। 

ব্যাহত ট্রেন পরিষেবা3/6

ব্যাহত ট্রেন পরিষেবা

স্টেশনে স্টেশনে পাম্প দিয়ে জল বের করার চেষ্টা করা হচ্ছে। বিপাকে পড়েছেন যাত্রীরা। তারকেশ্বর এবং বর্ধমান মেন লাইনের ট্রেন পরিষেবা অনিয়মিত।

ব্যাহত ট্রেন পরিষেবা4/6

ব্যাহত ট্রেন পরিষেবা

শিয়ালদহের পাশাপাশি হাওড়া ডিভিশনে বাতিল ট্রেন। হাওড়া-বর্ধমান কর্ড, 36081UP, 36815UP, 36817UP, 36819UP, 36031UP, 36044UP, 36011UP (মোট ৭ টি ট্রেন বাতিল)

ব্যাহত ট্রেন পরিষেবা5/6

ব্যাহত ট্রেন পরিষেবা

এছাড়াও বাতিল, হাওড়া-ব্যান্ডেল 37213UP, 37215 UP। হাওড়া-বর্ধমান মেনলাইন 37815 UP, 37651UP(HWH-MYM), 37817UP, 37819UP, 37821

ব্যাহত ট্রেন পরিষেবা6/6

ব্যাহত ট্রেন পরিষেবা

বাতিল হাওড়া-তারেকশ্বর, হাওড়া-শেওড়াফুলি, হাওড়া-শ্রীরামপুর, হাওড়া-বেলুড়মঠ, হাওড়া-কাটোয়া।