Nandigram: নন্দীগ্রামে ফের অশান্তির আঁচ! চাকরি মেলেনি, রেলের প্রকল্প বন্ধ করে দিলেন বিক্ষুব্ধ জমিদাতারাই...

Nandigram: বেশ দ্রুত গতিতেই চলছিল  নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ বাজকুল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ রেলপথ সম্প্রসারণের কাজ।  ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে প্রকল্পের কাজ বন্ধ করে দিলেন জমিদাতারাই।      

| Nov 11, 2025, 06:03 PM IST
1/7

নন্দীগ্রামে ফের অশান্তির আঁচ!

কিরণ মান্না: স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীর মধ্যস্থতায় রেলের প্রকল্পের জমি দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি মতো চাকরি মেলেনি! নন্দীগ্রামে এবার তুমুল বিক্ষোভ দেখালেন জমিদাতা। বন্ধ করে দিলেন রেলপথ সম্প্রসারণের কাজ। চলল অবরোধ।

2/7

নন্দীগ্রামে ফের অশান্তির আঁচ!

মমতা বন্দ্যোপাধ্যায় তখন রেলমন্ত্রী।  নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ বাজকুল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ রেলপথ তৈরির কথা ঘোষণা করেছিলেন তিনি। এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। 

3/7

নন্দীগ্রামে ফের অশান্তির আঁচ!

দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর, অবশেষে  শুভেন্দু অধিকারীর তত্‍পরতায় নন্দীগ্রামে শুরু হয় রেলপথ সম্প্রসারণের কাজ। কবে? ২০২৩ সালে। বস্তুত, প্রকল্পের কাজ বেশ দ্রুত গতিতেই এগোচ্ছিল।

4/7

নন্দীগ্রামে ফের অশান্তির আঁচ!

 ছাব্বিশের আগে  সেই রেলপথ সম্প্রসারণ প্রকল্প নিয়ে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে। ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে প্রকল্পের কাজ বন্ধ করে দিলেন জমিদাতারাই।

5/7

নন্দীগ্রামে ফের অশান্তির আঁচ!

জমিদাতাদের দাবি, প্রতিটি পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রেল। কিন্তু বহু পরিবারেই কারও নাকি এখনও চাকরি হয়নি! 

6/7

নন্দীগ্রামে ফের অশান্তির আঁচ!

বিজেপির অবশ্য় পালটা দাবি, অধিকাংশ পরিবারকে ইতিমধ্যেই চাকরি দেওয়া হয়েছে। বাকিদের নথি সংক্রান্ত সমস্যা রয়েছে। সমস্যা মিটলেই চাকরি মিলবে।

7/7

নন্দীগ্রামে ফের অশান্তির আঁচ!

তৃণমূলের অভিযোগ, রেল প্রকল্পে যাঁরা জমি দিয়েছেন, তাঁদের চাকরি ব্যাপারে কোনও উদ্যোগই নিচ্ছেন না শুভেন্দু।  কেন্দ্রে বিজেপির সরকার থাকা সত্ত্বেও মানুষ বঞ্চিত হচ্ছেন।