Bengal Weather Update: ঘূর্ণাবর্তের জেরে ফের বৃষ্টি! একেবারেই উধাও শীত, জাঁকিয়ে ঠান্ডার দেখা পাওয়া যাবে...

Written BySoumita Khan
Published: Nov 21, 2025, 09:46 AM IST|Updated: Nov 21, 2025, 09:46 AM IST

West Bengal Weather Update: বুধবার মৃদু শক্তির একটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এই সিস্টেমের প্রত্যক্ষ কোনও প্রভাব বাংলায় নেই। নভেম্বরে আর জাঁকিয়ে শীত ফেরার কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়া বিজ্ঞানীরা।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত1/8

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

অয়ন ঘোষাল: কাল শনিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। সোমবার পরিণত হতে পারে নিম্নচাপে। আরও শক্তি বৃদ্ধি করতে পারে। নজর রাখছে নয়াদিল্লির মৌসম ভবন। বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেল অনেক আগেই এই পূর্বাভাস দিয়েছিল। পরে আনুষ্ঠানিক ভাবে মৌসম ভবন এই পূর্বাভাস দিল।

ঘূর্ণিঝড়2/8

ঘূর্ণিঝড়

এই সিস্টেম আগামী বুধবার মৃদু শক্তির একটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে কোনও কোনও আবহাওয়া গবেষণা মডেল দাবি করছে। সেক্ষেত্রে এর সম্ভাব্য গতি বা ল্যান্ডফল অন্ধ্র তামিলনাড়ু উপকূলের কোনও একটি স্থানে হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। 

প্রভাব বাংলায়3/8

প্রভাব বাংলায়

এই সিস্টেমের প্রত্যক্ষ কোনও প্রভাব বাংলায় নেই। পরোক্ষ প্রভাব হিসেবে আগামী মঙ্গলবার বিকেলের পর থেকে মেঘলা হবে দক্ষিণবঙ্গের আকাশ। বুধ, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূল এবং লাগোয়া দুই জেলায়। 

আটকে শীতের আমেজ4/8

আটকে শীতের আমেজ

সোমবার থেকে বাংলার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বাড়বে। রবিবারের পর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমলেও শীতের আমেজ আটকে যাবে মূলত জলীয় বাষ্প এবং পূবালী বাতাসের কারণে। 

আটকে শীতের আমেজ5/8

আটকে শীতের আমেজ

নভেম্বরে আর জাঁকিয়ে শীত ফেরার কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। ডিসেম্বরের ১০ তারিখের পর ফিরতে চলেছে শীত। 

ডিসেম্বরে জাঁকিয়ে শীত6/8

ডিসেম্বরে জাঁকিয়ে শীত

নতুন করে কোনও বাধা তৈরি হয়ে পথের কাঁটা না হলে অন্ততঃ বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর পর্যন্ত জাঁকিয়ে শীতের স্পেল চলতে পারে।

কলকাতার তাপমাত্রা7/8

কলকাতার তাপমাত্রা

এক রাতে ১ ডিগ্রি বেড়ে কাল রাতে কলকাতার তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় রাতের পারদ আরও কিছুটা বাড়বে। 

কলকাতার তাপমাত্রা8/8

কলকাতার তাপমাত্রা

সোমবার রাতে সামান্য কিছু পারদ পতনের সম্ভবনা। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় শুষ্ক শীতের আমেজ ফিরবে না।