Lin Laishram Pregnancy news: রণদীপ হুডা ও লিন লাইশরাম তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে জানালেন প্রথম সন্তানের আগমনের খবর। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা রোম্যান্টিক ছবিতে ভক্তরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন দম্পতিকে।
1/9জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রণদীপ ও লিন তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে জানালেন খুশির খবর। দু’জনের মুখে ঝলমলে হাসি-নতুন অধ্যায়ের শুরু।
2/9দম্পতি ঘোষণা করলেন-তাঁদের প্রথম সন্তান আসছে পথে। এই সংবাদে ভরে উঠেছে ভক্তদের হৃদয়।
3/9বন্য পরিবেশে আগুনের পাশে বসা দম্পতির ছবি ভাইরাল। ইনস্টাগ্রামে লিখলেন-২বছরের ভালোবাসা... এবং একটি ছোট্ট 'ওয়াইল্ড ওয়ান' আসতে চলেছে। ক্যাপশনেই ফুটে উঠেছে হবু বাবা-মা-এর উচ্ছ্বাস।
4/9কমেন্ট সেকশন ভরে উঠেছে আশীর্বাদ আর অভিনন্দনে। অনেকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন-এবার শুরু আরও সুন্দর যাত্রা।
5/9নাসিরুদ্দিন শাহের গ্রুপ ‘মটলি’-তে প্রথম দেখা রণদীপ ও লিনের। বন্ধুত্ব থেকেই জন্ম নেয় প্রেমের গল্প।
6/9২০২৩ সালে ইম্ফলে সম্পন্ন হয় তাঁদের মৈতেই রীতির বিয়ে। লিনের ঐতিহ্যবাহী সাজ আর রণদীপের মণিপুরি লুক ছিল নজরকাড়া।
7/9তাঁদের বিয়ে জাঁকজমকপূর্ণ ছিল না, বরং ঘনিষ্ঠদের নিয়ে আন্তরিক আয়োজন। সরলতায় ভরা সেই বিয়ে আজও আলোচনায়।
8/9সাম্প্রতিক সময়ে রণদীপকে দেখা গেছে ‘জাট’ ছবিতে। এবার তিনি আসছেন আমেরিকান অ্যাকশন ফিল্ম ‘ম্যাচবক্স’-এ।
9/9লিন কাজ করেছেন ‘ওম শান্তি ওম’, ‘মেরি কম’, ‘উমরিকা’, ‘রংগুন’-এ। এখন থেকে মাতৃত্বের নতুন যাত্রা শুরু করতে চলেছেন তিনি।