Rekha-Imran Khan affairs: বলিউডের এই অভিনেত্রী যেন এখনও ষোড়শী। বয়স যেন তাঁর ওপর প্রভাবই ফেলতে পারে না। তিনি রেখা (Rekha)। একদিকে যেমন তাঁর অভিনয় নিয়ে, সৌন্দর্য্য নিয়ে চর্চা হয়েছে, তেমনই বারে বারেই উঠে এসেছে তাঁর সম্পর্কের কথা! একটা সময়ে, অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)-এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। একটা সময়ে শোনা গিয়েছিল, জয়া বচ্চনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে নাকি রেখাকেই বিয়ে করতে চেয়েছিলেন অমিতাভ। কিন্তু বিচ্ছেদে রাজি হননি জয়া। তবে শুধু অমিতাভ বচ্চন নন, আরও একজনের সঙ্গে সম্পর্কের জল্পনা রটেছিল রেখার। তিনি অবশ্য রুপোলি পর্দার মানুষ নন। তিনি ২২ গজের কিংবদন্তি। ইমরান খান (Imran Khan)।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯৮০-র দশকে, বলিউড অভিনেত্রী রেখা এবং প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ইমরান খানের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে বহু গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও তারা কেউই প্রকাশ্যে এই সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে সেই সময়ের বিভিন্ন রিপোর্টে তাদের ঘনিষ্ঠতার কথা উঠে আসে।
1/9১৯৮৫ সালের 'স্টার' ম্যাগাজিনের একটি প্রতিবেদন অনুযায়ী, রেখা ও ইমরানকে প্রায়শই একসঙ্গে দেখা যেত। সমুদ্র সৈকত এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা দেখে অনেকেই ধরে নিয়েছিলেন যে তারা একে অপরের গভীর প্রেমে পড়েছেন।
2/9একটা সময়ে শোনা যেত, ইমরান খানের সঙ্গে নাকি রেখার বেশ নিবিড় প্রেম ছিল। হামেশাই একসঙ্গে দেখা যেত তাঁদের। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং রাজনীতিবিদ ইমরান আর রেখার প্রেম ছিল ক্রিকেটমহল আর বিনোদন দুনিয়ারও বেশ চর্চিত বিষয়।
3/9শোনা যেত, তাঁরা নাকি বিয়ে করবেন। তবে ভেঙে যায় রেখা আর ইমরানের সেই প্রেম। আলাদা হয়ে যান ২ জনে। নিজের নিজের মতো করে জীবন গুছিয়ে নেন তাঁরা।
4/9১৯৮০-এর দশকে রেখা এবং ইমরান খানের সম্পর্কের গুজব ছড়িয়ে পড়েছিল। তাঁদের একসঙ্গে দেখা হওয়া সংবাদমাধ্যমে খুব আলোড়নের সৃষ্টি করেছিল। তবে শেষমেষ ভেঙে যায় ২ জনের প্রেম।
5/9একটি খবর অনুযায়ী, ইমরান আর রেখা ২জন ২ জনকে বিয়ে করতে চেয়েছিলেন।
6/9এই গুঞ্জন আরও জোরাল হয় যখন রেখার মা পুষ্পাভালি ইমরান খানের প্রশংসা করেছিলেন।
7/9তিনি বলেছিলেন, তাঁর মেয়ে রেখা আর ইমরান খুব ভাল একটা জুটি হবেন। তিনি নাকি জ্যোতিষীর সঙ্গেও পরামর্শ করেছিলেন তাঁদের বিয়ের।
8/9জ্যোতিষী জানিয়েছিলেন, ইমরান আর রেখা খুব ভাল জুটি হবেন। রেখার মা জানিয়েছিলেন, ইমরানকে তিনি তাঁর পরিবারে স্বাগত জানাতে চান।
9/9গণমাধ্যমে ব্যাপক আলোচনা এবং মায়ের অনুমোদন থাকা সত্ত্বেও, এই বিয়েটি শেষ পর্যন্ত হয়নি। এরপর তারা দুজনেই আলাদা হয়ে যান, কিন্তু তাদের এই সম্পর্কের গল্পটি এখনও বলিউডের একটি আলোচিত বিষয় হয়ে রয়েছে।