Russia And Pakistan Rail-Road Corridor: রাশিয়া-পাকিস্তান এবার জুড়ছে রেল ও সড়কপথে। চিনে বসে হয়ে গেল চুক্তি! এর নেপথ্যে কাজ করছে ঠিক কোন কৌশল?
1/7পাকিস্তান এবং রাশিয়া যৌথভাবে এক বিস্তৃত রেল ও সড়ক নেটওয়ার্ক তৈরিতে সম্মত হয়েছে! পাকিস্তান এবং রাশিয়াকে যা জুড়বে মধ্য এবং দক্ষিণ এশিয়ার সঙ্গে। এই পরিকল্পনার নেপথ্যে রয়েছে বিরাট কৌশল
2/7চিনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের (এসসিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে পাকিস্তানের যোগাযোগমন্ত্রী আব্দুল আলিম খান এবং রাশিয়ার উপ-পরিবহনমন্ত্রী আন্দ্রে সের্গেইভিচ নিকিতিনের মধ্যে হওয়া বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
3/7রাশিয়ার সঙ্গে রেল ও সড়ক করিডোর তৈরি হলে, মধ্য এশিয়া এবং রাশিয়ার মধ্যে বাণিজ্যের একটি কৌশলগত ট্রানজিট হাব হবে পাকিস্তান। এর ফলে আগামী দিনে আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ এবং লজিস্টিক সংযোগ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
4/7নতুন পরিবহণ করিডোরটি এসসিওর অধীনে আন্তঃসীমান্ত বাণিজ্য, সরবরাহ এবং সংযোগ উন্নত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হবে। এটি সদস্য দেশগুলির মধ্যে আরও গভীর সহযোগিতা বাড়াবে। করিডোরে জন্য পাকিস্তান রেল যোগাযোগ এবং মহাসড়ক আধুনিকীকরণের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে প্রধান সমুদ্রবন্দরগুলির সঙ্গে নতুন সংযোগ, কাজাখস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের মতো দেশগুলিও উপকৃত হবে।
5/7ডিজিটাইজেশন, বাধাহীন মোটরওয়ে, বাধ্যতামূলক ই-ট্যাগিং এবং বর্ধিত সিসিটিভি নজরদারির মাধ্যমে ইসলামাবাদের পরিবহণ পরিকাঠামো আধুনিকীকরণের প্রচেষ্টার কথা বলেছেন পাক মন্ত্রী আব্দুল আলিম খান। তিনি আরও জানিয়েছেন, আন্তঃসীমান্ত বাণিজ্যকে সুবিন্যস্ত করা এবং আঞ্চলিক একীকরণের জন্য দেশের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা।
6/7রাশিয়ার উপমন্ত্রী নিকিতিন আঞ্চলিক বাণিজ্যে গতিশীলতার রূপান্তরে পাকিস্তান-রাশিয়া সহযোগিতার সম্ভাবনার কথা স্বীকার করেছেন। পাশাপাশি ইসলামাবাদের সঙ্গে যৌথ পরিবহণ ও পরিকাঠামো প্রকল্প বাস্তবায়নের জন্য মস্কোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
7/7রেল-সড়ক করিডোর মধ্য এশিয়ার দেশগুলিকে উষ্ণ জলের বন্দরগুলিতে সরাসরি স্থলপথে প্রবেশাধিকার দেবে। জাহাজ চলাচলের খরচ কমাবে এবং বাণিজ্য সরবরাহ উন্নত করবে। পাকিস্তান নতুন বিনিয়োগ এবং বর্ধিত আঞ্চলিক প্রভাব থেকে উপকৃত হবে।