Russia Earthquake Tsunami Hits: দুলে উঠল মাটি, ৮.৮ মাত্রার ভয়ংকর শক্তিশালী কম্পন! ২ দেশে আছড়ে পড়ল সুনামির রাক্ষুসে ঢেউ, জলের তলায় চলে গেল...

Written BySUDESHNA PAUL
Published: Jul 30, 2025, 10:52 AM IST|Updated: Jul 30, 2025, 11:27 AM IST

Tsunami Hits Russia and Japan: তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ঘরবাড়ি। জলের তলায় ডুবে গিয়েছে বাড়িঘর। তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে।

Russia Earthquake: Tsunami Hits Russia and Japan1/9

রাশিয়ায় ভূূমিকম্প, আছড়ে পড়ল সুনামি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প। ১৯৫২ সালের পরে সবচেয়ে বড় ভূমিকম্প রাশিয়ায়। বুধবার ভোরে ৮.৮ মাত্রার ভয়ংকর ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার পূর্ব উপকূল।

 

Russia Earthquake: Tsunami Hits Russia and Japan2/9

রাশিয়ায় ভূূমিকম্প, আছড়ে পড়ল সুনামি

ভূমিকম্পের পরই আছড়ে পড়েছে সুনামি। রাশিয়া ও জাপানে আছড়ে পড়েছে সুনামির ঢেউ। প্রায় ৩ থেকে ৪ মিটার উঁচু (১০-১৩ ফুট) সুনামির ঢেউ আছড়ে পড়ে রাশিয়ার পূর্ব উপকূলে কামচাটকা, সেরগেই, লেবেডেভ এলাকায়।

 

Russia Earthquake: Tsunami Hits Russia and Japan3/9

রাশিয়ায় ভূূমিকম্প, আছড়ে পড়ল সুনামি

জাপানের উত্তরে হোক্কাইডোর দক্ষিণ উপকূলেও আছড়ে পড়ে সুনামি। নর্দার্ন ইনল্যান্ড হোক্কাইডোতে সুনামির তীব্রতা ছিল সবচেয়ে বেশি। ৪০ সেন্টিমিটার মানে ১.৩ ফিট উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়ে হোক্কাইডোর দক্ষিণ উপকূলে তোকাচিতে।

 

Russia Earthquake: Tsunami Hits Russia and Japan4/9

রাশিয়ায় ভূূমিকম্প, আছড়ে পড়ল সুনামি

দক্ষিণের ওয়াকাইয়ামাতেও সুনামি ঢেউ। ৩ মিটার পর্যন্ত উঁচু সুনামির ঢেউ জাপানের উত্তর ও পূর্ব উপকূলেও আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া দফতর।

 

Russia Earthquake: Tsunami Hits Russia and Japan5/9

রাশিয়ায় ভূূমিকম্প, আছড়ে পড়ল সুনামি

সুনামির সাইরেন বাজছে হনোলুলুতেও। সুনামির সতর্কতা জারি হাওয়াই, আলাস্কাতেও। বাসিন্দারা প্রাণভয়ে উঁচু জায়গায় সরে যাচ্ছেন। ২০১১ সালের পর এত শক্তিশালী ভূমিকম্প সারা বিশ্বে আর হয়নি।

 

Russia Earthquake: Tsunami Hits Russia and Japan6/9

রাশিয়ায় ভূূমিকম্প, আছড়ে পড়ল সুনামি

বুধবার ভোর ৪টে ৫১ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে আঘাত হানে ভূমিকম্প। আভাচা বে নামে এক শহরে ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

 

Russia Earthquake: Tsunami Hits Russia and Japan7/9

রাশিয়ায় ভূূমিকম্প, আছড়ে পড়ল সুনামি

৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর ৭.৫ মাত্রার আফটার শকও হয় বলে খবর। ভয়াবহ ভূমিকম্পের জেরে আহত বহু। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ঘরবাড়ি। ফাটল রাস্তাতেও।

 

Russia Earthquake: Tsunami Hits Russia and Japan8/9

রাশিয়ায় ভূূমিকম্প, আছড়ে পড়ল সুনামি

ওদিকে সুনামির ঢেউ ভাসিয়ে নিয়ে গিয়েছে রাশিয়ার সুদূর পূর্বের বন্দর শহর সেভেরো-কুরিলস্ক। ২০০০-এরও বেশি মানুষ বিপন্ন। জলের তলায় ডুবে গিয়েছে বাড়িঘর। তবে প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি।

 

Russia Earthquake: Tsunami Hits Russia and Japan9/9

রাশিয়ায় ভূূমিকম্প, আছড়ে পড়ল সুনামি

ওদিকে ভূমিকম্প ও সুনামির জেরে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা ছড়িয়েছে জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে। ইতিমধ্যেই ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে সমস্ত কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।