Russia shot down flight MH17: আকাশেই 'জীবন্তদ*গ্ধ' মৃ*ত ২৯৮! মিসাইল ছুড়ে ধ্বংস করা হয় বিমান... ১১ বছর পর বেরল ভয়ংকর সত্যি...

Written BySUDESHNA PAULUpdated bySUDESHNA PAUL
Published: Jul 10, 2025, 05:46 PM IST|Updated: Jul 10, 2025, 06:39 PM IST

MH17 mystery: কোনও দুর্ঘটনা নয়, আসলে খুন! রায় দিয়ে জানাল আদালত। ভয়ংকর রহস্যের পর্দাফাঁস।

 

Russia shot down MH171/9

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১১ বছর আগের ঘটনা। ২০১৪ সালের ১৭ জুলাই। ২৯৮ জনকে নিয়ে ভেঙে পড়ে মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমান MH17। 

Russia shot down MH172/9

বিমান ধ্বংসের কারণে প্রাণ হারান মোট ২৯৮ জন। যারমধ্যে ২৮৩ জন ছিলেন যাত্রী। আর ১৫ জন ক্রু মেম্বার। 

Russia shot down MH173/9

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাচ্ছিল বিমানটি। সেইসময় পূর্ব ইউক্রেন অঞ্চলে ভেঙে পড়ে বিমানটি। 

Russia shot down MH174/9

আসলে বিমানটিকে ধ্বংস করা হয়! মিসাইল ছুঁড়ে ধ্বংস করা হয় বিমানটি। ধ্বংস করে রাশিয়া। প্রাণ হারান ২৯৮ জন। 

Russia shot down MH175/9

নেদারল্যান্ডসের তরফে দায়ের করা মামলার প্রেক্ষিতে ইউরোপের শীর্ষ মানবাধিকার আদালত এই রায় ঘোষণা করেছে। 

Russia shot down MH176/9

আদালত স্পষ্ট জানিয়েছে, তথ্যপ্রমাণ থেকে এটা পরিষ্কার যে  পূর্ব ইউক্রেন অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েই ওই বিমানটিকে ধ্বংস করা হয়েছিল। 

Russia shot down MH177/9

যাতে প্রাণ হারিয়েছিলেন ২৯৮ জন সাধারণ মানুষ। ইচ্ছাকৃতভাবেই MH17 উড়ানটিতে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল বলে উল্লেখ রায়ে। 

Russia shot down MH178/9

উড়ানটি একটি সামরিক বিমান, সম্ভবত এই ভুল ধারণা থেকেই মিসাইল ছোঁড়ে রাশিয়া! রায়ে এও বলা হয়েছে যে, রাশিয়া আন্তর্জাতিক মানবাধিকার আইন লংঘন করেছে।  

Russia shot down MH179/9

এর পাশাপাশি ৫০১ পাতার রায়ে রাশিয়ার বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে ইউক্রেনে হিংসমূলক কাজকর্মের অভিযোগ আনা হয়েছে।