Russia Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এবার ভারতের উপরও পড়তে পারে এই 'বোমা'! ৫০০% পর্যন্ত...

Written BySUDESHNA PAULUpdated bySUDESHNA PAUL
Published: Jun 04, 2025, 12:41 PM IST|Updated: Jun 04, 2025, 12:41 PM IST

Russia Ukraine War Big tension for India: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বড় ক্ষতি হতে পারে ভারতের! কারণ রাষ্ট্রসংঘ এবার...

Russia Ukraine War1/8

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২ বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ১ জুন ইউক্রেনের অপারেশন স্পাইডার্স ওয়েবের পর নয়া মাত্রা নিয়েছে। কারণ ড্রোন হামলার পর ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আর সেটাই ভারতের জন্য বড় মাথাব্যথার কারণ হতে চলেছে। 

Russia Ukraine War2/8
আশঙ্কা রয়েছে, রাশিয়ার প্রতিক্রিয়া ভারতের জন্য একাধিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে! ভারতের গতির উপর 'বোমা' ফেলতে পারে! কারণ, যুদ্ধের পরিপ্রেক্ষিতে যে সব দেশ রাশিয়া থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কেনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রসংঘ। 
Russia Ukraine War3/8

৫০০% হারে শুল্ক বসানোর পরিকল্পনা করছে! এমনই জানা গিয়েছে। যা মাথাব্যথার কারণ হতে চলেছে ভারতের। এখন ২০২৫-এর মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী রাশিয়া ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী দেশ। ভারতের মোট তেল আমদানির প্রায় ৩৬ শতাংশ-ই আসে রাশিয়া থেকে। 

Russia Ukraine War4/8

২০২৫-এর এপ্রিলের মধ্যে তা বেড়ে ৩৯.৩ শতাংশে পৌঁছয়। পশ্চিমের দেশগুলি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের পর, ভারতের রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যার প্রধান কারণ তেল কেনায় পাওয়া ছাড়! 

Russia Ukraine War5/8
এখন রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে উত্তেজনা আরও বাড়লে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিতিশীলতা বৃদ্ধি পাবে। যা ভারতের গতির উপর 'বোমা' ফেলতে পারে! কারণ যে কোনও ধরনের অস্থিরতা বিশ্ব বাজারে আরও বাড়িয়ে দিতে পারে তেল ও গ্যাসের দাম। 
Russia Ukraine War6/8

এদিকে ভারত তার জ্বালানি চাহিদা মেটাতে আমদানির উপর নির্ভর করে। ফলে বিশ্ব বাজারে দাম বাড়লে তার প্রভাব পড়বে ভারতেও। ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে, ইউক্রেনের উপর রাশিয়ার পদক্ষেপে রাষ্ট্রসংঘ রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে!    

 

Russia Ukraine War7/8
পাশাপাশি, রাশিয়া থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কিনলে সেই দেশের উপর ৫০০% হারে শুল্ক আরোপেরও পরিকল্পনা করছে রাষ্ট্রসংঘ। যার পিছনে লক্ষ্য-ই হল রাশিয়াকে দুর্বল করা এবং ভারত ও চিনের মতো বিশ্বব্যাপী ক্রেতাদের উপর চাপ সৃষ্টি করা।
Russia Ukraine War8/8

উল্লেখ্য, রাশিয়ার পাশাপাশি ইউক্রেনের সঙ্গেও ভারতের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তাই সংঘাত যদি আরও তীব্র হয়, তাহলে উভয় দেশের সঙ্গেই ভারতের বাণিজ্যে তার প্রভাব পড়বে। সবমিলিয়ে ভারতীয় টাকার দাম আরও কমতে পারে, যা ভারতের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।