Russian Spy in Chandannagar: দেশ ছেড়ে পালিয়েছে চন্দননগরের রাশিয়ান 'গুপ্তচর' বউমা! সুপ্রিম কোর্টে...

Written ByTanumoy Ghosal
Published: Jul 21, 2025, 06:30 PM IST|Updated: Jul 21, 2025, 07:40 PM IST

Russian Spy in Chandannagar: পাঁচ বছরের ছেলেকে নিয়ে উধাও  চন্দননগরের  সৈকত বসু দ্বিতীয় স্ত্রী, রুশ তরুণী ভিক্টোরিয়া। ছেলেকে ফিরে পেতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন সৈকত। সেই মামলাতেই অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানালেন,  বিহার থেকে নেপাল, আরব আমিরশাহি হয়ে রাশিয়ায় চলে গিয়েছেন ভিক্টোরিয়া।

1/8

রাজীব চক্রবর্তী: রাশিয়ান গুপ্তচর মামলায় চাঞ্চল্যকর তথ্য। দেশ ছেড়ে পালিয়েছেন ভিক্টোরিয়া! সুপ্রিম কোর্টে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানালেন, বিহার থেকে নেপাল, আরব আমিরশাহি হয়ে রাশিয়ায় চলে গিয়েছেন তিনি।

2/8

 চন্দননগর পুর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের শ্রীপল্লীর বাসিন্দা সৈকত বসু। তাঁর দ্বিতীয় স্ত্রী রুশ যুবতী ভিক্টোরিয়া। ওই দম্পতির ছেলের বয়স পাঁচ বছর।

3/8

অভিযোগ, পাঁচ বছরের সেই ছেলেকে নিয়ে উধাও হয়ে গিয়েছেন ভিক্টোরিয়া। ছেলেকে ফিরে পেতে এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সৈকত।

4/8

স্থানীয় সূত্রে খবর,  তথ্য প্রযুক্তি সেক্টরে চাকরি করেন সৈকত। বহুদিন বিদেশে ছিলেন। ভিক্টোরিয়াকে বিয়ের করার অবশ্য কিছুদিন চন্দননগরের বাড়িতে ছিলেন তিনি।

5/8

এর আগেও একবার বাড়ি থেকে চলে গিয়েছিলেন ভিক্টোরিয়া। রাশিয়ান স্ত্রীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ করেছেন সৈকতই।

6/8

জানা গিয়েছে, ৪ জুলাই ভিক্টোরিয়াকে শেষবার দিল্লির রাশিয়ান দূতাবাসে এক আধিকারিকের সঙ্গে দেখা গিয়েছিল। স্রেফ শিশুটিকে বাবার কাছে ফিরিয়ে দেওয়া নয়ই, ওই রুশ যুবতীর বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে লুক আউট নোটিশ জারির করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

7/8

ভিক্টোরিয়ার  যাতে দেশ ছাড়তে না পারেন, সেজন্য অবিলম্বে তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে।   রাশিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় বিদেশমন্ত্রককেও।

8/8

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাশিয়ান দূতাবাস যেন ভারতীয় আইন মেনে পূর্ণ সহযোগিতা করে। একইসঙ্গে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন বিভাগকে অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট নোটিশ কার্যকর করতে বলা হয়েছে।