Samantha Wedding Photo: রাজের সঙ্গে বয়সের ফারাক নিয়ে চর্চা! বিয়ের ছবি শেয়ার করে সামান্থা লিখলেন...

Published: Dec 01, 2025, 03:25 PM IST|Updated: Dec 01, 2025, 03:32 PM IST

Samantha Ruth Prabhu-Raj Nidimoru Marriage:তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ইশা যোগা সেন্টারের মধ্যে অবস্থিত লিঙ্গ ভৈরবী মন্দিরে চারহাত এক হল। গোপনে কাছের মানুষদের সঙ্গে নিয়ে সম্পন্ন হল বিয়ে। কাকে বিয়ে করলেন সামান্থা?

রাজ-সামান্থা1/7

রাজ-সামান্থা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার সকালেই সুখবর। সোমবার সকালে, ১ ডিসেম্বর বিয়ে করলেন সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরু। 

 

রাজ-সামান্থা2/7

রাজ-সামান্থা

তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ইশা যোগা সেন্টারের মধ্যে অবস্থিত লিঙ্গ ভৈরবী মন্দিরে চারহাত এক হল। গোপনে কাছের মানুষদের সঙ্গে নিয়ে সম্পন্ন হল বিয়ে।

 

রাজ-সামান্থা3/7

রাজ-সামান্থা

সামান্থার পরনে ছিল লাল বেনারসি শাড়ি, সঙ্গে মানানসই সোনার গয়না, মাথায় 'গজরা'। অন্যদিকে রাজ পরেছিলেন সাদা পাঞ্জাবি পাজামা, ও তসরের নেহেরু কোট। 

 

রাজ-সামান্থা4/7

রাজ-সামান্থা

বিয়ের ছবি শেয়ার করলেন সামান্থা নিজেই। ক্যাপশনে শুধু আজকের ডেট ও সঙ্গে ভালোবাসার ইমোজি। রাজের সঙ্গে সামান্থার বয়সের ফারাক নিয়ে শুরু হয়েছে চর্চা। সামান্থার থেকে ৮ বছরের বড় রাজ। 

 

রাজ-সামান্থা5/7

রাজ-সামান্থা

দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল যে সামান্থা পরিচালক রাজের সঙ্গে প্রেম করছেন। রাজের পরিচালনায় তিনি 'দ্য ফ্যামিলি ম্যান সিজন ২' এবং 'সিটাডেল: হানিবানি'তে কাজ করেছেন। এই সম্পর্কটিকে সাম্প্রতিককালে সামান্থা সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে ছবি শেয়ার করে পরোক্ষভাবে নিশ্চিত করেছেন।  

 

রাজ-সামান্থা6/7

রাজ-সামান্থা

প্রথমে, মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে থাকাকালীন রাজ তাঁকে জড়িয়ে ধরে আছেন, এমন একটি ছবি তিনি শেয়ার করেন। এর আগেও তাঁদের দুজনকে একসঙ্গে তিরুপতি বালাজি মন্দির দর্শন করতে দেখা গিয়েছিল।  

 

রাজ-সামান্থা7/7

রাজ-সামান্থা

এর আগে সামান্থা অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন। ২০১৭ সালে গোয়ায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ে হয়, কিন্তু চার বছর পর, ২০২১ সালে তাঁরা বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন।  অন্যদিকে, রাজের প্রথম স্ত্রী শ্যামলী দে ছিলেন একজন সহকারী পরিচালক, যিনি অতীতে রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং বিশাল ভরদ্বাজের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। শোনা যায়, এই দম্পতির বিচ্ছেদ হয় ২০২২ সালে।