The Ba***ds of Bollywood premiere: 'ক্রুজে যেও না', আরিয়ানের উদ্দেশ্যে সময়ের বার্তা! 'দ্য ব্যাডস অফ বলিউড'-এর প্রিমিয়ারে বিতর্ক...

Published: Sep 18, 2025, 03:17 PM IST|Updated: Sep 18, 2025, 03:17 PM IST

Aryan Khan | Shah Rukh Khan: আরিয়ানের প্রথম কাজ, গর্বিত পরিবারের সকলেই। প্রিমিয়ারে আরিয়ানের পাশে হাজির গোটা পরিবার। গোটা পরিবারের সঙ্গে হাজির ছিলেন শাহরুখ খান। ফটোগ্রাফারদের সঙ্গে গ্রুপে ছবিও তুললেন শাহরুখ, সেই ছবি ক্লিক করলেন আরিয়ান নিজেই। 

দ্য ব্যাডস অফ বলিউড1/10

দ্য ব্যাডস অফ বলিউড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্য ব্যাডস অফ বলিউড, আরিয়ান খানের এই ওয়েব সিরিজ নিয়ে উন্মাদনা তুঙ্গে। মুম্বইয়ে হয়ে গেল এই ছবির প্রিমিয়ার। সেখানেই হাজির ইন্ডাস্ট্রির তারকারা। 

 

 

পাপারাজ্জিদের সঙ্গে ছবি2/10

পাপারাজ্জিদের সঙ্গে ছবি

গোটা পরিবারের সঙ্গে হাজির ছিলেন শাহরুখ খান। ফটোগ্রাফারদের সঙ্গে গ্রুপে ছবিও তুললেন শাহরুখ, সেই ছবি ক্লিক করলেন আরিয়ান নিজেই। 

 

খান পরিবার3/10

খান পরিবার

আরিয়ানের প্রথম কাজ, গর্বিত পরিবারের সকলেই। প্রিমিয়ারে আরিয়ানের পাশে হাজির গোটা পরিবার। 

 

কাজল4/10

কাজল

হাজির ছিলেন শাহরুখের দীর্ঘদিনের বন্ধু কাজলও। অজয় দেবগণ ও শাহরুখকে সঙ্গে নিয়ে কাজল বললেন 'বিপস বিপস অফ বলিউড। পুরো সিরিজই বিপে ভর্তি'। 

 

মাধুরী-করণ5/10

মাধুরী-করণ

আরিয়ানের কাজ দেখতে পৌঁছে গিয়েছিলেন করণ জোহরও। এছাড়াও উপস্থিত ছিলেন মাধুরী ও তাঁর স্বামী ডা. শ্রীরাম নেনে। 

 

তারকা দম্পতি6/10

তারকা দম্পতি

কাজল অজয় ছাড়াও এদিন সাদা পোশাকে নজর কাড়লেন আলিয়া ও রণবীর। 

 

আরিয়ানের প্রেমিকা‌!7/10

আরিয়ানের প্রেমিকা‌!

যিনি সবার নজর কাড়লেন, তিনি হলেন আরিয়ানের প্রেমিকা লারিসা বোনেসি। বাজ্রিলীয় এই মডেলের সঙ্গে প্রেম করছেন আরিয়ান, তা নিয়ে চর্চা তুঙ্গে। 

 

আম্বানীস...8/10

আম্বানীস...

সপরিবারে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানী, নীতা আম্বানী ও তাঁদের বড় ছেলে ও দুই বউমা। 

 

গ্ল্যামার কুইনস9/10

গ্ল্যামার কুইনস

এছাড়াও নজর কাড়লেন অনন্যা পান্ডে, তামান্না ভাটিয়া, ইশা আম্বানী ও নভ্যা নন্দাও। 

 

প্রিমিয়ারে বিতর্ক10/10

প্রিমিয়ারে বিতর্ক

তবে এই প্রিমিয়ার থেকে যাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে, তিনি হলেন সমর রায়না। তাঁর টিশার্টে লেখা ছিল 'ক্রুজকে বলো না'। যার সঙ্গে অনেকেই রিলেট করেছেন আরিয়ান খানের বিরুদ্ধে মামলারও।