Kolkata Metro: এবার হাওড়া থেকে মেট্রোয় সোজা সেক্টর ফাইভ। আগামীকাল, শুক্রবার এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চালু হয়ে যাচ্ছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর ও হেমন্ত মুখার্জী থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রোও।
1/9জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই রাজ্যে। ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবার উদ্বোধন করবেন। কিন্তু সেই কর্মসূচির আমন্ত্রণপত্রে বিরোধী দলনেতা হিসেবে উল্লেখ করা হল শমীক ভট্টাচার্যকে! আবার বিরোধী দলনেতা হিসেবে নাম রয়েছে শুভেন্দু অধিকারীরও।
2/9মেট্রো পথে জুড়ছে শহর। গঙ্গার নীচ দিয়ে চলছে যাতায়াত। ইস্ট-ওয়েস্ট মেট্রো পথে হাওড়া ময়দান থেকে এসপ্প্যানেড পর্যন্ত পরিষেবা চালু হয়ে গিয়েছে।
3/9আবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্তও চলছে। এবার হাওড়া থেকে মেট্রোয় সোজা সেক্টর ফাইভ।
4/9আগামীকাল, শুক্রবার এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
5/9উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে। ছাপা হয়ে গিয়েছে আমন্ত্রণপত্রও।
6/9সেই আমন্ত্রণপত্রে বিভ্রাট। আমন্ত্রণপত্রে প্রথমেই নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর শমীক ভট্টাচার্যের। কিন্তু তাঁকেও উল্লেখ করা হয়েছে বিরোধী দলনেতা হিসেবেই!
7/9এক মেট্রোতেই হাওড়া থেকে সোজা সেক্টর V! যেদিন প্রধানমন্ত্রীর উদ্বোধন করবেন, সেদিন থেকে চালু হয়ে যাচ্ছে পরিষেবা।
8/9শুক্রবার সন্ধ্যা ৬ থেকে জনসাধারণের জন্য চালু হচ্ছে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রোর মেট্রো পরিষেবা।
9/9নোয়াপাড়া থেকে বিমানবন্দর ও হেমন্ত মুখার্জী থেকে বেলেঘাটা। শুক্রবারই আরও দুটি মেট্রোর রুটেরই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ২৫ অগাস্ট সকাল ৮ টা থেকে চাল সাধারণ যাত্রীদের খুলে দেওয়া হবে ওই দুটি মেট্রোও।