Sara Tendulkar Intimate Viral Photo With Mystery Friend: ঠোঁট ছুঁয়েছে গাল, হাত নেমেছে...! সারার অন্তরঙ্গ ছবির অ্যালবাম ভাইরাল, সঙ্গে কে?

Written BySubhapam Saha
Published: Sep 02, 2025, 02:46 PM IST|Updated: Sep 02, 2025, 02:46 PM IST

Sara Tendulkar Intimate Viral Photo With Mystery Friend: খবরের শিরোনামে আবারও সারা তেন্ডুলকর! তাঁর একাধিক অন্তরঙ্গ ছবি এখন নেটপাড়ায় ভাইরাল। এখন প্রশ্ন সারার সঙ্গে রহস্যময় বন্ধুটি কে?

Sara Tendulkar Intimate Viral Photo1/7

ফের খবরে সারা

সারা তেন্ডুলকর খবরে থাকেন না, সারাকে খবর খুঁজে নেয়, তা নিয়ে আলোচনা সভা বসতেই পারে। ফের খবরে সচিন তেন্ডুলকরের মডেল কন্যা। ইনস্টাগ্রামে নিউজ এবং মিডিয়া ওয়েবসাইটের পেজ- 'কমেডিকালচারডটইন' সারার সঙ্গে এক রহস্যময় বন্ধুর ১০টি ছবির অ্যালবাম পোস্ট করেছে। যেখানে সারা বেশ অন্তরঙ্গ অবস্থাতেই ধরা দিয়েছেন! 

Sara Tendulkar Intimate Viral Photo2/7

ফের খবরে সারা

মে মাসে সারার সঙ্গে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর ব্রেক আপের সম্পর্ক সামনে এসেছিল। একে-অপরের পরিবারের সঙ্গে পরিচয়পর্বও সেরে ফেলেছিলেন। সম্পর্ক কয়েক সপ্তাহে অনেক দূরই গড়িয়েছিল। এক মাসেই সিদ্ধান্ত-সারার সম্পর্ক শেষ হয়ে যায়। যদিও বিচ্ছেদের সঠিক কারণ জানা যায়নি!

 

Sara Tendulkar Intimate Viral Photo3/7

ফের খবরে সারা

সারা কখনই তাঁর সম্পর্ক নিয়ে কোনও কথা বলেননি কোথাও। এবার যে  রহস্যময় বন্ধুর সঙ্গে সারার একাধিক ছবি ঝড় তুলে দিয়েছে, তার বিষয়েও কিছুই জানা যাচ্ছে না। কে তিনি, সারার সঙ্গে ঠিক কী বা সম্পর্ক! তবে দু'জনের শরীরের ভাষা বলে দিচ্ছে যে, তাঁরা অনেকটাই এগিয়ে গিয়েছেন। 

 

 Sara Tendulkar Intimate Viral Photo4/7

ফের খবরে সারা

সদ্যই বিদেশ থেকে মাস্টার্স করেছেন সারা। ইউনির্ভাসিটি কলেজ লন্ডন থেকে ক্লিনিকাল এবং পাবলিক হেলথ নিউট্রিশনে স্নাতকোত্তর করেছেন তিনি। সারা এখন বেশ প্রতিষ্ঠিত নাম। একডাকেই সবাই চেনেন সারাকে। সচিনের মেয়ে হিসেবে নয়, নিজেই নিজের গুণে পরিচিতি তৈরি করেছেন। তবে সূত্রের খবর সারা পড়াশোনা শেষ না করে বিয়ের পিঁড়িতে বসবেন না।

 

Sara Tendulkar Intimate Viral Photo5/7

ফের খবরে সারা

কয়েক বছর ধরেই সারার সঙ্গে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক শুভমান গিলের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তাঁদের একসঙ্গে পার্টি এবং অনুষ্ঠানে দেখা যায়। যার মধ্যে যুবরাজ সিংয়ের একটি চ্যারিটি ডিনারও ছিল। অনেকেই মনে করেন যে, সচিনের মেয়েই দিল দিয়েছেন গিল। যদিও শুভমন এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি কারোর সঙ্গেই ডেটিং করছেন না। তবে তাঁর আর সারার সম্পর্কে গল্প চলেই যাচ্ছে।

 

Sara Tendulkar Intimate Viral Photo6/7

ফের খবরে সারা

সারা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী।  এককথায় সোশ্যাল মিডিয়া সেনসেশন। ৭.৩ মিলিয়ন মানুষ ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন। সারা কিন্তু এক্সে নেই। যদিও তাঁর নামে একাধিক ছদ্ম অ্যাকাউন্ট রয়েছে। এমনকী সেগুলিও ভেরিফায়েড। 

Sara Tendulkar Intimate Viral Photo7/7

ফের খবরে সারা

আন্তর্জাতিক পোশাক সংস্থা সেল্ফ-প্রোটেইট-এর সঙ্গেই সারার বিজ্ঞাপনের দুনিয়ায় পথচলা শুরু।  মডেলিং, ফ্যাশন ও ব্র্যান্ড স্পনসরশিপ থেকে সারা প্রায় কোটি টাকার সম্পত্তির মালকিন হয়ে গিয়েছেন এখনই। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে (জিইপিএল) মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালকিনও হয়েছেন!