Satyam-Surangana: বল্লভপুরের রূপকথার পর রোহনের 'শেষবেলা'য় ফের জুটিতে সত্যম-সুরঙ্গনা!

Rohan Sen's Sheshbela: ছবির কেন্দ্রে নিরিবিলি এক গ্রাম, যেখানে স্বপ্ন নিঃশব্দে বেঁচে থাকে, সেখানে স্বপ্না—একজন সাধারণ মেয়ে, যার ভাঙাচোরা জীবন ভালোবাসা খুঁজে পায় স্কুলশিক্ষক রূপকের কাছে। কিন্তু ভাগ্য লেখে ভিন্ন এক গল্প। সেই নিয়ে এগিয়েছে ছবির গল্প। 

| Jul 02, 2025, 02:35 PM IST
1/6

শেষবেলা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩ বছর পর ফের জুটিতে ফিরছেন সত্যম ভট্টাচার্য ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি হয়ে গেল তাঁদের আগামী ছবি 'শেষবেলা'র মরহত্‍। ছবির পরিচালক রোহন সেন।   

2/6

শেষবেলা

ছবির কেন্দ্রে নিরিবিলি এক গ্রাম, যেখানে স্বপ্ন নিঃশব্দে বেঁচে থাকে, সেখানে স্বপ্না—একজন সাধারণ মেয়ে, যার ভাঙাচোরা জীবন ভালোবাসা খুঁজে পায় স্কুলশিক্ষক রূপকের কাছে। কিন্তু ভাগ্য লেখে ভিন্ন এক গল্প। সেই নিয়ে এগিয়েছে ছবির গল্প।   

3/6

শেষবেলা

সুরঙ্গনা ছবি প্রসঙ্গে বলেন, 'রোহনের আগের ছবির তুলনায় এই ছবির প্রেক্ষাপট একেবারেই আলাদা। গল্পটা খুবই ইন্টারেস্টিং। আমার চরিত্রের নাম স্বপ্না। তাঁর জীবনের অনেক স্ট্রাগল আছে, সেই লড়াইয়ের গল্প'।   

4/6

শেষবেলা

সুরঙ্গনা আরও বলেন, 'বল্লভপুরের রূপকথার পর আবারও সত্যমদার সঙ্গে কাজ করব। তিন বছরে আমরা কতটা নিজেদের ক্রাফট বদলেছি, রসায়ন বদলেছে, সেটাও দেখার। এছাড়াও অনেক ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছেন এই ছবিতে'।   

5/6

শেষবেলা

সত্যমের মতে, 'অনেকদিন পর কাজে ফিরছি। বল্লভপুরের পর আবারও সহযোদ্ধার সঙ্গে কাজ। রোহনের সঙ্গে প্রথম ছবি। চরিত্রটা গ্রামের সাদামাঠা চরিত্র কিন্তু সে জীবনের একটা বড় প্যাঁচে পড়ে যায়। খুবই ইন্টারেস্টিং চরিত্র, একটা জার্নি আছে। সেই কারণেই কাজটা করার ইচ্ছে হয়েছে। আশা করি শ্যুটিং শুরু হলে এই চরিত্রের আরও রঙ বের করে আনব'।   

6/6

শেষবেলা

পরিচালক রোহন সেন বলেন, 'ছবিটা মূলত স্বপ্নাকে কেন্দ্র করে। ওর জীবনের জার্নিটা উঠে আসবে। সেখানে অবশ্যই একটা বিশেষ জায়গা জুড়ে রয়েছে রূপক। বীরভূমের গ্রামে ছবির শ্যুটিং হবে। এছাড়াও গ্রামের নানা চরিত্র এই ছবিতে উঠে আসবে'।