West Bengal HS Exam Date 2026: দেশের মধ্যে প্রথম, আগামী বছর থেকে আমূল বদল উচ্চমাধ্যমিকে! এবারই... বড় আপডেট...

Written ByTanumoy Ghosal
Published: Sep 02, 2025, 04:42 PM IST|Updated: Sep 02, 2025, 06:08 PM IST

 West Bengal Higher Secondary Semester Exam 2026:  দেশের মধ্যে প্রথম। উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার! ইলেভেন এবং টুয়েলভ মিলিয়ে চারটি সেমিস্টার হবে পরীক্ষা।  ৮ সেপ্টেম্বর থেকে শুরু তৃতীয় সেমিস্টার।

 উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার! 1/10

উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার!

অর্কদীপ্ত মুখোপাধ্যায়:  দেশের মধ্যে প্রথম। উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার! ইলেভেন এবং টুয়েলভ মিলিয়ে চারটি সেমিস্টার হবে পরীক্ষা। আগামী বছর অর্থাত্‍ ২০২৬  থেকে চালু হচ্ছে নয়া ব্য়বস্থা। এ বছরের সেপ্টেম্বরে হবে তৃতীয় সেমিস্টার, জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। 

 উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার! 2/10

উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার!

 পুজোর আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষা।

 উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার! 3/10

উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার!

এবছর ৮ সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে উচ্চমাধ্য়মিক। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

 উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার! 4/10

উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার!

পরীক্ষার সময়  সকাল ১০ টা থেকে ১১টা ১৫। ছাত্র নয়, ছাত্রীই বেশি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ লক্ষ ৬ হাজার।

 উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার! 5/10

উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার!

 সারা রাজ্য়ে ১২২ পরীক্ষাকেন্দ্রকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছে পর্ষদ। সবচেয়ে বেশি সংবেদনশীল পরীক্ষাকেন্দ্র মালদহে।

 উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার! 6/10

উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার!

প্রতিটি পরীক্ষাকেন্দ্রেই সিসিটিভির মাধ্যমে চলবে নজরদারি। পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক গেজেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোনও পরীক্ষার্থীর কাছে যদি  ইলেকট্রনিক গেজেট পাওয়া যায়, সেক্ষেত্রে এনরোলমেন্ট ক্যানসেল করে দেওয়া হবে। 

 উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার! 7/10

উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার!

MCQ and OMR পদ্ধতিতে হবে পরীক্ষা।  ১৫ জন পরীক্ষার্থী পিছু একজন  করে  ইনভিজিলেটর থাকবে।

 উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার! 8/10

উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার!

পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পুলিসের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে পড়ুয়াদের। সাড়ে দশটার পরে আর কোনও পড়ুয়াকে ঢুকতে দেওয়া হবে না পরীক্ষাকেন্দ্রে।

 উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার! 9/10

উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার!

 প্রতিটি পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্রের দুটি সেট পাঠানো হবে।  সাধারণভাবে পরীক্ষা হবে  সেট ওয়ানেই। যদি কোনও অসুবিধা  হয়, সেক্ষেত্রে নির্দেশ পাওয়া পরেই খোলা হবে সেট টু। 

 উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার! 10/10

উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার!

পরীক্ষা শুরু হওয়ার পর আর কোনও কারণে বাইরে বেরনো যাবে না। এমনকী, পরীক্ষা দেওয়া যদি শেষ হলে গেলেও সময়ের আগে বাইরে যেতে পারবে না পড়ুয়ারা। থাকবে হেল্প ডেক্স ও কন্ট্রোল রুম।