জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর তাপপ্রবাহের ভ্রুকুটি দিগন্তে। কখনও ওডিশায়, কখনও অন্যত্র। গতকালই ঝাড়সুগুদা রেকর্ড করেছে। তাপমাত্রা একলাফে পৌঁছে গিয়েছিল ৪৭ ডিগ্রির ঘরে।
1/6ফুটছে ওডিশা। ঝাড়সুগুদায় আজও তাপমাত্রা ভয়ংকরই-- ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
2/6ভারতীয় আবহাওয়া দফতর (India Meteorological Department/IMD) এই মর্মে সতর্ক করেছে যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভয়ংকর একটা তাপপ্রবাহ (severe heatwave) বইতে চলেছে ঝাড়সুগুদায়।
3/6রেহাই নেই পুরীরও। সেখানেও ভয়ংকর দাবদাহ চলছে, চলবেও।
4/6দিনে তাপপ্রবাহ বইবে সম্বলপুর, সোনপুর, অঙ্গুল, কালাহান্ডি ইত্যাদি জেলায়।
5/6আর ওয়ার্ম নাইট কন্ডিশন থাকবে সম্বলপুর ও ময়ূরভঞ্জে।
6/6প্রসঙ্গত, রাজস্থান ও গুজরাট ছিল গত এক সপ্তাহে দেশের উষ্ণতম অঞ্চল।