Pahalgam Terror Attack: ভারতীয় সেনাকে চরম অপমান আফ্রিদির! ইঞ্চিতে ইঞ্চিতে 'ঐতিহাসিক' জবাব ধাওয়ানের...
Pahalgam Terror Attack: কাশ্মীরে ভারতীয় সেনার নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শাহিদ আফ্রিদি। এবার মোক্ষম জবাব দিলেন শিখর ধাওয়ান, ঝড় উঠল নেটপাড়ায়...
|
Apr 29, 2025, 01:59 PM IST
1/7
পহেলগাঁওয়ে সন্ত্রাস!

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন বাদে সকলেই পর্যটক। গোট দেশ জুড়ে পাক মাটিতে ফের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেছেন, পহেলগাঁওতে ষড়যন্ত্রী ও জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেবেন তিনি।
2/7
সক্রিয় ভারতীয় বায়ুসেনা

photos
TRENDING NOW
3/7
সীমান্তেও চরম উত্তেজনা

সীমান্তেও বাড়বাড়ি শুরু করেছে পাকিস্তান। লাগাতার পাঁচদিন সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে প্রতিপক্ষ। ভূ-স্বর্গের নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক স্থানে গুলিবর্ষণ করেছে পাকিস্তান। যদিও পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। আর এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ভারতীয় সেনার ভূমিকা নিয়ে চরম কটাক্ষ করেছেন।
4/7
আফ্রিদির অপমান

পাকিস্তানের এক টেলিভিশন সাক্ষাৎকারে আফ্রিদি বলেছিলেন, 'ভারতে বাজি ফাটলেও পাকিস্তানকে দোষী করা হয়। কাশ্মীরে ভারতের ৮ লক্ষ শক্তিশালী সেনা থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটল! এটাই বুঝিয়ে দিচ্ছে যে, ভারতীয় সেনা অদক্ষ ও অকেজো, যারা ভারতকে নিরাপত্তা দিতে অক্ষম। ওদের মিডিয়াকে দেখেও হতবাক হয়ে যাচ্ছি। নিজেদের তাগিদে সব কিছু বলিউড বানিয়ে দিয়েছে। যদিও ওদের কথাবার্তা উপভোগ করছি।'
5/7
পাল্টা ধাওয়ানের

আফ্রিদির কথা শুনে আর চুপ করে থাকতে পারেননি শিখর ধাওয়ান। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার পাক লালাকে ধুয়ে দিয়েছেন। 'গব্বর' এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'কার্গিলেও হারিয়েছিলাম। এত নীচে নেমে গিয়েছে যে, আর নামার জায়গা নেই। অহেতুক কমেন্ট করা বন্ধ করে নিজের দেশের উন্নতির জন্য মাথা খাটাও। আমরা আমাদের ভারতীয় সেনার জন্য প্রচণ্ড গর্বিত। ভারত মায়ের জয়। জয় হিন্দ।'
6/7
দানিশ কানেরিয়ার তোপ

আফ্রিদিকে একদমই পছন্দ করেন না তাঁর প্রাক্তন সতীর্থ দানিশ কানেরিয়া। পাকিস্তানের হিন্দু সনাতনী ক্রিকেটার একাধিকবার বলেছেন যে, ক্রিকেট কেরিয়ারে আফ্রিদিই তাঁকে একাধিকবার ইসলাম ধর্ম নিতে জোরাজুরি করেছিলেন। আফ্রিদির বিরুদ্ধে তোপ দেগে কানেরিয়া বলেছেন, 'আফ্রিদি একজন চরমপন্থী। আমি বলব, আফ্রিদিকে ভারতীয় টেলিভিশন বা কোনও মঞ্চে সুযোগ দেওয়া উচিত নয়। আফ্রিদিই আমাকে বারবার মুসলিম হওয়ার জন্য চাপ দিত। আমার সঙ্গে কখনও খাবার ভাগ করে খেত না। আমার প্রতি আফ্রিদির আচরণ ছিল অত্যন্ত অপমানজনক'!
7/7
আসাদুদ্দিন ওয়েইসি

photos