1/7কেমন থাকবে পুজোর সময়ে শনির অবস্থান? তা কি কোপপ্রবণ হবে, নাকি আশীর্বাদপ্রবণ? পুজোর আবহে কোন কোন রাশির জাতক পাবেন শনির কৃপা? পুজোর আবহে কোন কোন রাশির জাতক পড়বেন শনির কোপে?
2/7শনি নক্ষত্র পরিবর্তন আসন্ন। আগামী ৩ অক্টোবর শনি রাশি পরিবর্তন করতে চলেছেন, ত্যাগ করতে চলেছেন উত্তরভাদ্রপদ নক্ষত্র।
3/7এই গোচরে শনি এদিন বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছেন।
4/7এই গোচরের জেরে কোন কোন রাশি প্রতিকূলতার মুখোমুখি হবেন? কাদের সাবধানে থাকতে হবে পুজোয়?
5/7মেষ রাশির জাতক-জাতিকারা আর্থিক সংকটের মুখোমুখি হবেন। সঞ্চিত ধন ক্ষয় হবে। কিছু অবাঞ্ছিত পরিবর্তন এঁদের নানা ভাবে ব্যতিব্যস্ত করবে। শনি এ সময়ে আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। এ সময়ে মেষের প্রচুর মেন্টাল স্ট্রেস পড়বে। বিবাহিত জীবন নিয়ে একটু সাবধানে থাকুন। শিবপুজো করে শনির রোষ এড়ান।
6/7বিবাহ পিছিয়ে যেতে পারে। যাঁরা বিবাহিত তাঁদের বিবাহিত জীবন তছনছ হবে। কথা বলার সময়ে সতর্ক থাকুন। বাছবিচার করে মেলামেশা করুন। পাকস্থলীর অসুখ দেখা দেবে। গরিবকে দান করুন। ভালো হবে।
7/7যাঁরা ব্যবসায়ী তাঁদের মুশকিল। বিনিয়োগ করবেন না। আর্থিক সংকটে পড়ে যেতে পারেন। মানসিক চাপ বাড়বে। পরিবেশ প্রতিকূল হলে শান্ত থাকুন। কাউকে অনেকটা বিশ্বাস করে ফেলবেন না, ঠকবেন। হনুমান চালিশা পড়ুন। বিপদ কাটবে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)