Shani Shadashtak Yog: শনি-মঙ্গলের অতি বিরল যোগে তৈরি 'ষড়ষ্টক রাজযোগে' সৌভাগ্যের চূড়ায় এই রাশির জাতকেরা, টাকার বন্যা বইবে...

Shani Shadashtak Yog: দু'টি গ্রহের একটি ষষ্ঠ ও অন্যটি অষ্টম ঘরে। আর এরই যোগে এবার তৈরি হচ্ছে 'ষড়ষ্টক যোগ'! বিরল লাভ হবে কয়েকটি জাতকের।

| Apr 16, 2025, 06:44 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার মঙ্গল সিংহ রাশিতে ঢুকবেন এবং বেশ কিছুদিন থাকবেন। পরে সেখান থেকে কন্যায় যাবেন। আর এই পুরো বিষয়টি তৈরি করবে এক বিরল যোগ। 'ষড়ষ্টক রাজযোগ' (Shadashtak Rajyoga)! আর এই যোগের সঙ্গে প্রবল যোগাযোগ কর্মফলের দেবতা শনি (Shani)-র।

1/6

মীনে শনি

শনি এখন মীন রাশিতে। 

2/6

মঙ্গলের চলাচল

মঙ্গল সিংহরাশিতে প্রবেশ করবেন আগামী ৭ জুন রাত ২টো ২৮ মিনিটে। ২৮ জুলাই পর্যন্ত মঙ্গল সেখানেই থাকবেন। এর পর কন্যারাশিতে গোচর করবেন মঙ্গল। 

3/6

শনি-মঙ্গল

এই গোচর তৈরি করবে 'ষড়ষ্টক রাজযোগ'! তা থাকবে অতএব ৭ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত। যখন মঙ্গল ও শনি পরস্পরের সাপেক্ষে যথাক্রমে ষষ্ঠ ঘরে এবং অষ্টম ঘরে থাকবেন তখনই তৈরি হবে এই যোগ। কী ভাবে? শনি থাকবেন সিংহে, যেটি মঙ্গলের সাপেক্ষে অষ্টম ঘর; আবার মঙ্গল থাকবেন মীনে, যেটি শনির সাপেক্ষে ষষ্ঠ ঘর।

4/6

মিথুন

আর এই রাজযোগের জেরে মিথুন রাশির দারুণ ভাগ্য থাকবে তুঙ্গে।  এই সময়ে এঁরা পরিশ্রমের ফল পাবেন। কর্মক্ষেত্রে দারুণ পারফর্ম করবেন। প্রচুর ভ্রমণ করবেন এঁরা। কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। যাঁরা ব্যবসায় যুক্ত, তাঁদেরও দারুণ যাবে সময়টা। অর্থনৈতিক ক্ষেত্রে এঁদের দারুণ উন্নতি হবে। অর্থব্যয়ও হবে না। 

5/6

বৃশ্চিক

এই যোগে দারুণ উপকৃত হবেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা। সবেতেই এঁরা দারুণ সাফল্য পাবেন। এঁদের স্কিল এঁদের সামনে নতুন সুযোগ খুলে দেবে। কর্মক্ষেত্রে সাফল্য, বেতনবৃদ্ধি। ব্যবসায় লাভ।

6/6

মীন রাশি

মীন রাশির জাতকেরাও প্রবল সৌভাগ্যের অধিকারী হবেন। বহু দিনের আটকে থাকা কাজ হবে। দাম্পত্যে সুখ।  (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)