Shanta Paul Bangladeshi model actress arrested: ২০২৩ সাল থেকে পাকাপাকিভাবে থাকা শুরু করেন শান্তা পাল। তৈরি করেন একাধিক ভারতীয় নথি।
1/7পিয়ালি মিত্র: একই মহিলার দুটো আধার কার্ড! দুটো দুই ঠিকানার! জাল আধারকাণ্ডে বৃহস্পতিবার কলকাতায় গ্রেফতার বাংলাদেশি অভিনেত্রী শান্তা পাল। দুর্নীতির শিকড় সন্ধানে পুলিস। আর সেই শিকড় খুঁজতে গিয়েই পুলিসের হাতে এসেছে বেশকিছু নতুন চাঞ্চল্যকর তথ্য।
2/7কার মাধ্যমে অনলাইনে যাবতীয় ভারতীয় নথি তৈরি করেন শান্তা পাল? উঠে এসেছে এক দোকান মালিকের নাম। বাড়ি থেকে উদ্ধার নথির সূত্রের ধরে এবার সেই দোকান মালিকের খোঁজ পুলিশের।
3/7শান্তা পালের ফ্ল্যাটে মিলেছে একটি কাগজ। যেখানে লেখা রয়েছে অনলাইনে পাসপোর্ট, আধার, রেশন, ভোটার লাইসেন্স সহ যাবতীয় নথি তৈরির বিজ্ঞাপন!সেই সূত্র ধরেই শান্তা পাল জাল আধার, রেশন, ভোটার ও ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিলেন কিনা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
4/7ধৃত বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পালের কাছে একদিকে রয়েছে পূর্ব বর্ধমানের বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের রজডাঙার ঠিকানায় একটি আধার কার্ড। ২০২০ সালে এই আধার কার্ড ইস্যু হয়।
5/7আবার ওদিকে কলকাতার বিক্রমগড়ের ঠিকানায় আরেকটি আধার কার্ড। কলকাতার ঠিকানায় যে আধার কার্ড পাওয়া গিয়েছে সেটা ২০২৪ সালে ইস্যু করা। ওদিকে আরেকটি ঠিকানায় আসত তাঁর ইলেকট্রিক বিল।
6/7তদন্তকারীরা এটাও জেনেছেন যে, আগে পাসপোর্ট, ভিসা নিয়ে যাতায়াত করতেন শান্তা পাল। কিন্তু ২০২৩ সাল থেকে পাকাপাকিভাবে থাকা শুরু করেন। তৈরি করেন একাধিক ভারতীয় নথি।
7/7