Radhika Yadav Murder Case:'ওঁর বাবা ওঁর জীবনটা নরক করে দিয়েছিল! শেষে গু*লিই...' বিস্ফোরক রাধিকার বন্ধু হিমাংশিকা...
Radhika Yadav: হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকা যাদব খুনে তাঁর বন্ধুরা একের পর এক সরব হচ্ছেন। রাধিকার পরিবারে যে কত রকম বাধানিষেধ ছিল, প্রতি পদে কত অপমান আর প্রশ্নের মুখে পড়তে হত রাধিকাকে, তার ইয়ত্তা নেই। এমনই দাবি রাধিকার এক বন্ধু হিমাংশিকা সিংহ রাজপুতের। বন্ধু রাধিকাকে নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্টও করেছেন হিমাংশিকা।
|
Jul 13, 2025, 03:45 PM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুরুগ্রামে রাধিকা যাদব খুনের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন তাঁর বান্ধবী তথা সহ-টেনিস খেলোয়াড় হিমাংশিকা সিং রাজপুত। আবেগঘন পোস্টে গোটা ঘটনার জন্য আঙুল তুললেন রাধিকার বাবা দীপকের দিকেই।
1/13
রাধিকা যাদব হত্যাকাণ্ড

2/13
রাধিকা যাদব হত্যাকাণ্ড

photos
TRENDING NOW
3/13
রাধিকা যাদব হত্যাকাণ্ড

তাঁর অভিযোগ, রাধিকা কী পরবেন, কী খাবেন, কোথায় যাবেন, কাদের সঙ্গে কথা বলবেন— সব কিছু নিয়ন্ত্রণ করতেন তাঁর বাবা-মা। হিমাংশিকা বলেন, ‘‘আমার বন্ধুকে ওর বাবা মেরে ফেলল। পাঁচটি গুলি করা হয়েছে। চারটি গুলি লেগেছে রাধিকার। বন্ধুর জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল ওর বাবা। রাধিকার জীবনে স্বাধীনতা বলে কিছু ছিল না। সর্ব ক্ষণ ওকে অপমান সহ্য করতে হত।’’
4/13
রাধিকা যাদব হত্যাকাণ্ড

হিমাংশিকার আরও অভিযোগ, রাধিকা নিজে কিছু করতে চাইতেন সব সময়। চোটের পর খেলা ছেড়ে দিলেও প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছিলেন। অনেক ছেলেমেয়ে তাঁর কাছে প্রশিক্ষণও নিচ্ছিল। আর এই সাফল্য মেনে নিতে পারছিলেন না ওঁর বাবা দীপক। মেয়ের কথা না শুনে নিজের কিছু বন্ধুর কথায় রাধিকাকে নানা ভাবে হেনস্থা করা শুরু করেন। তাঁর কথায়, ‘রাধিকার বাড়ির পরিবেশ ছিল অন্য রকম। ছোট পোশাক পরা যাবে না। কোনও ছেলের সঙ্গে কথা বলা যাবে না— এ রকম হাজার বিধিনিষেধ ছিল।’
5/13
রাধিকা যাদব হত্যাকাণ্ড

6/13
রাধিকা যাদব হত্যাকাণ্ড

7/13
রাধিকা যাদব হত্যাকাণ্ড

শুধু হিমাংশিকা একা নন, রাধিকার বাড়ির পরিবেশ নিয়ে, বিধিনিষেধ নিয়ে অন্য বন্ধুদের কণ্ঠেও একই সুর শোনা গিয়েছে। হিমাংশিকা আরও বলেন, ‘‘নিজের অ্যাকাডেমি চালানোর জন্য খুব পরিশ্রম করত রাধিকা। পরিশ্রম করে টেনিসে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। এত ভাল কাজ করছিল, সেটা সহ্য হল না ওর পরিবারের। মেয়ে হয়ে এত স্বাধীনতা কিসের— এই ধরনের মনোভাব ছিল ওর পরিবারের।’’
8/13
রাধিকা যাদব হত্যাকাণ্ড

9/13
রাধিকা যাদব হত্যাকাণ্ড

10/13
রাধিকা যাদব হত্যাকাণ্ড

এই ঘটনাটিকে 'সম্মানরক্ষার্থে' খুন বলে ইতিমধ্যেই দাবি উঠতে শুরু করেছে। তবে সেই বিষয়টিকে সরাসরি খারিজ করে দিয়েছেন হিমাংশিকা। তাঁর কথায়, 'অনেকেই এটিকে লভ জিহাদ-এর তকমা দিতে চাইছেন? কিন্তু তাঁরা এর প্রমাণ দিতে পারবেন কি? রাধিকা কারও সঙ্গে খুব বেশি কথা বলত না। নিজেকে সব সময় আলাদা করে রাখত। কারণ, বাড়ির লোকেরাই ওর স্বাধীনতা কেড়ে নিয়েছিল।' পুলিশও জানিয়েছে, এটি কোনও লভ জিহাদ-এর ঘটনা নয়।
11/13
রাধিকা যাদব হত্যাকাণ্ড

পুলিশও জানিয়েছে, এই ঘটনায় ধর্মীয় কোনও তত্ত্বে তারা আগ্রহী নয়। বরং তদন্তের একটি গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে রাধিকার হোয়াটসঅ্যাপ চ্যাট, যেখানে কোচ অজয় যাদবের সঙ্গে তিনি বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এক পুলিশ অফিসারের কথায়, 'চোটের জন্য কেরিয়ার বদলের কথা ভাবছিলেন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চেয়েছিলেন। পরে কোচিং শুরু করেন।'
12/13
রাধিকা যাদব হত্যাকাণ্ড

13/13
রাধিকা যাদব হত্যাকাণ্ড

photos