Auspicious Yogas on Third Sawan Monday: তৃতীয় সোমবার শুক্ল পক্ষের চতুর্থী তিথি! ওইদিনই বিনায়ক চতুর্থী। আর এই সোমেই ভদ্রাকালও। তাছাড়াও ওইদিন তিন যোগ তৈরি হচ্ছে-- রবি যোগ, পরিঘ যোগ, এবং শিব যোগ।
1/7পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আগামী ২৮ জুলাই। প্রতিটি সোমবারই ভক্তদের কাছে খুব বিশেষ। এর মধ্যে এই তৃতীয় সোমবারটি একটি অতি বিশেষ দিন হতে চলেছে।
2/7আগামী তৃতীয় সোমবার শুক্ল পক্ষের চতুর্থী তিথি! ওইদিনই আবার বিনায়ক চতুর্থী। আর এই সোমেই ভদ্রাকাল।
3/7এদিন তিনটি যোগ তৈরি হচ্ছে-- ১. রবি যোগ, ২. পরিঘ যোগ, এবং ৩. শিব যোগ।
4/7আসন্ন এই তৃতীয় সোমবার খুবই স্পেশাল কেননা, এদিন বিনায়ক চতুর্থী, এবং, শিবভক্তমাত্রেই জাননে যে, এই বিনায়ক চতুর্থীই শিবপুজোর জন্য় সবচেয়ে ভালো তিথি।
5/7শাওনের তৃতীয় সোমবারে ব্রাহ্ম মুহূর্ত থাকছে ভোর ৪টে ১৭ মনিটে থেকে ৪টে ৫৯ মিনিট পর্যন্ত! এই সময়ে স্নান করে দান করা যায়। সোমবার সূর্যোদয় হবে ৫টা ৪০ মিনিটে। তৃতীয় সোমবারে সবচেয়ে পুণ্য ও পবিত্র মুহূর্ত তৈরি হবে-- দুপুর ১২টা থেকে ১২টা ৫৫ মিনিটের মধ্যে।
6/7এই তৃতীয় সোমবার শিবের রুদ্রাভিষেকের জন্য খুবই বিশিষ্ট এক তিথি হতে চলেছে। এদিন সারাদিনই শিব কৃপাময় থাকবেন।
7/7এদিন সকাল থেকেই রবিযোগ তৈরি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এদিন সকাল থেকেই রুদ্রাভিষেক করা চলবে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)