Sawan Monday 2025: শ্রাবণ সোমবারে কোন কাজটি করলে ভয়ানক রেগে যান শিব? জানেন, নিরামিষ হলেও কোন ৩ জিনিস মুখে তুললেই সর্বনাশ? শিবের রোষে...

Written BySoumitra Sen
Published: Jul 21, 2025, 10:21 AM IST|Updated: Jul 21, 2025, 10:23 AM IST

First Sawan Monday Rituals: আজ সারাদিন পুজো-অর্চনা নিয়ে থাকেন ভক্তেরা। কিন্তু তাঁদের অনেকেই জানেন না, আজ কী করতে হয়, কী করতে নেই! পরিষ্কার করে জানেন না, আজ কী কী খেতে নেই।

প্রথম শাওন সোম1/7

প্রথম শাওন সোম

পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ, ২১ জুলাই। আজকের দিনটি নিয়ে ভক্তেরা খুবই ব্যস্ত থাকেন। সারাদিন নানা পুজোবিধি অনুসরণ করেন। কিন্তু তাঁদের অনেকেই জানেন না, আজ কী কী করতে হয়, কী কী করতে নেই! আজ কী কী খেতে নেই, ইত্যাদি।

ক্ষৌরকর্ম না2/7

ক্ষৌরকর্ম না

শ্রাবণের সোমবারে ক্ষৌরকর্ম একেবারেই নিষেধ। এতে খুবই ক্রুদ্ধ হন শিব! আসলে দেখতে গেলে, বলা হয়, শুধু সোমবার নয়, শ্রাবণের রবিবার ও মঙ্গলবারেও ক্ষৌরকর্মে নিষেধ।

আমিষে না 3/7

আমিষে না

এ আমরা সকলেই জানি যে, এই পুরো সময়টা জুড়ে নিরামিষ খাওয়াই বিধি। এজন্য এই সময়ে বাজারে মাছ-চিকেন ইত্যাদির চালানিও অনেক কম থাকে।   

খুঁটিনাটি 4/7

খুঁটিনাটি

কিন্তু শুধু নিরামিষে না করে দিয়ে চুপ করে বসে থাকলেই হবে না। রয়েছে আরও খুঁটিনাটি নিয়মকানুন।

নিরামিষ হলেও 5/7

নিরামিষ হলেও

যেমন, শ্রাবণের সোমবারে প্রকৃতিগত ভাবে নিরামিষ হলেও কোনও ভাবেই খাওয়া চলবে না শাক এবং বেগুন। এমনকি খাওয়া চলবে না দুধও!  

শাক বেগুন ও দুধ6/7

শাক বেগুন ও দুধ

দেখতে গেলে অবশ্য শুধু সোমবারে নয়, শাক বেগুন ও দুধ খাওয়া চলবে না শ্রাবণের রবি, সোম, মঙ্গল-- তিনদিনই।

শিবের কোপ!7/7

শিবের কোপ!

আসলে শিবের কৃপালাভই শাওন ব্রত পালনের প্রধান লক্ষ্য। তাই, এ সময়ে এমন কিছু করা কোনও ভাবেই উচিত নয়, যাতে শিব কোপাবিষ্ট হন। সেজন্যই এত সাবধানতা।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)