Shreyas Iyer Admitted To ICU: ICU-তে শ্রেয়স আইয়ার! মারাত্মক জখম, কবে ফিরতে পারবেন মাঠে?

Written ByDebasmita Das
Published: Oct 27, 2025, 12:33 PM IST|Updated: Oct 27, 2025, 01:03 PM IST

Shreyas Iyer Injury Update: 'টিম, ডাক্তার ও ফিজিও কোনও ঝুঁকি নেননি এবং সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে পাঠান। এখন পরিস্থিতি স্থিতিশীল, তবে এটি প্রাণঘাতীও হতে পারত। শ্রেয়স মানসিকভাবে খুব শক্ত, আশা করা যায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'

Shreyas Iyer Admitted To ICU In Sydney1/7

পাঁজরে চোট, হাসপাতালে ভর্তি শ্রেয়স

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিডনিতে তৃতীয় ম্যাচ চলাকালীন পাঁজরে গুরুতর আঘাত পান শ্রেয়স আইয়ার। ভারতের ওডিআই দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia vs India) সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করার সময় হর্ষিত রানার (Harshit Rana) বলে অ্যালেক্স কেরির (Alex Carey) ক্যাচ নিতে গিয়ে পাঁজরে চোট পান শ্রেয়াস।

Shreyas Iyer Admitted To ICU In Sydney2/7

পাঁজরে চোট, হাসপাতালে ভর্তি শ্রেয়স

এতটাই গুরুতর সে চোট তাঁকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। বর্তমানে সিডনির একটি হাসপাতলে আইসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, আইয়ারের বাম পাঁজরে আঘাত লেগেছে। 

Shreyas Iyer Admitted To ICU In Sydney3/7

পাঁজরে চোট, হাসপাতালে ভর্তি শ্রেয়স

তিনি কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তাঁর চোট পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

Shreyas Iyer Admitted To ICU In Sydney4/7

পাঁজরে চোট, হাসপাতালে ভর্তি শ্রেয়স

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শ্রেয়সের অবস্থা এখন স্থিতিশীল। তবে এই আঘাত মারাত্মক হতে পারত বলেই মনে করা হচ্ছে। অ্যালেক্স ক্যারিকে আউট করার সময় শ্রেয়াস ভারসাম্য হারিয়ে পড়ে যায়। 

Shreyas Iyer Admitted To ICU In Sydney5/7

পাঁজরে চোট, হাসপাতালে ভর্তি শ্রেয়স

ফিল্ডিং শেষে যখন তিনি ড্রেসিংরুমে ফিরে আসেন, তখন তাঁর ব্যথা এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।   

Shreyas Iyer Admitted To ICU In Sydney6/7

পাঁজরে চোট, হাসপাতালে ভর্তি শ্রেয়স

পরীক্ষাপর রিপোর্টএলে দেখা গেল যে অভ্যন্তরীণ রক্তক্ষরণের সমস্যা রয়েছে, যার কারণে তাকে অবিলম্বে আইসিইউতে ভর্তি করতে হয়েছে। 

Shreyas Iyer Admitted To ICU In Sydney7/7

পাঁজরে চোট, হাসপাতালে ভর্তি শ্রেয়স

তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দেশে ফিরে বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে রিহ্যাবের জন্য যেতে হতে পারে শ্রেয়সকে।