IPL 2025: 'আমরা শারীরিক ভাবে...' বিস্ফোরক আইপিএল অধিনায়কের বোন, এ কী চলছে আইপিএলের আড়ালে!
Shreyas Iyer-Shresta Iyer: শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার এবার মুখ খুললেন! জানালেন পঞ্জাব-বেঙ্গালুরু ম্যাচের পর কী কী তিনি দেখেছেন। ইনস্টাগ্রামে করলেন বিস্ফোরক পোস্ট...
2/6
নেটপাড়ার নিশানায় শ্রেষ্ঠা আইয়ার

photos
TRENDING NOW
3/6
শ্রেষ্ঠা লাগাতার ট্রোলের মুখে!

ধারাবাহিক ট্রোলিংয়ের পর আর চুপ থাকতে পারলেন না শ্রেষ্ঠা। তিনি ইনস্টা স্টোরিতে বিরাট বিবৃতি দিয়েছেন। শ্রেষ্ঠা লিখেছেন, 'মানুষ এতটা নীচে নামতে পারে, যে তারা কেবল সমর্থনের জন্য আমার পরিবারকে দোষারোপ করছে। সত্যিই হতাশাজনক। আমরা শারীরিকমভাবে উপস্থিত থাকি বা দূর থেকে গলা ফাটাই, দলের প্রতি আমাদের সমর্থন অটুট। যারা আমার দিকে আঙুল তুলছেন, তাঁদের বলছি, আপনাদের অগভীর মানসিকতা কেবলই হাস্যকর নয়, বরং লজ্জাজনকও। আমি অসংখ্য ম্যাচে মাঠে থেকেছি। ভারত এবং অন্যান্যদের ক্ষেত্রেও। বেশিরভাগই জয়ের সাক্ষী থাকেছি। আমার মনে হয় , আপনি যখন পর্দার আড়াল থেকে ট্রোলিংয়ে ব্যস্ত থাকেন, তখন আপনার কাছে তথ্যের কোনও গুরুত্ব থাকে না।'
4/6
ভাইয়ের সমর্থনে শ্রেষ্ঠা

শ্রেষ্ঠা আরও বলেন, 'আমি আমার ভাই এবং তার দলের গর্বিত এবং পজিটিভ সমর্থক, এবং সবসময় তেমনই থাকব। আপনাদের ভিত্তিহীন সমালোচনা আমাকে নাড়াতে পারবে না, এটায় কেবলই আপনার অজ্ঞতা প্রকাশ পাবে। জয় হোক বা হার, আমি ভাইদেরই সমর্থন করব। কারণ আসল সমর্থন এমন। আরসিবি-র বিরুদ্ধে তাদের দিন ছিল না। কিন্তু পরাজয় খেলারই অঙ্গ। অনলাইনে ঘৃণা প্রকাশ করার চেয়ে বেশি কিছু যদি জানতেন। তাই পরেরবার, এমন কাউকে খুঁজতে আসার আগে দু'বার ভাববেন, যে আসলে আপনি যা করতে পারেন না, সেটাই কেউ করে দেখাচ্ছে।'
5/6
শ্রেয়স আইয়ার-বিরাট কোহলি

কোহলি মাঠে সবসময় আগুনে মেজাজে থাকেন। পঞ্জাবের বিরুদ্ধে জিতেশ শর্মার জয়ের রান নেওয়ার সঙ্গেই, কোহলি যেভাবে শ্রেয়সের দিকে তাকিয়ে উদযাপন করেছিলেন, তা মোটেই ভালো ভাবে নেননি শ্রেয়স। যদিও দেখে মনে হয়েছিল যে, কোহলি নিছকই মজার ছলেই এমন করেছেন, তবে শ্রেয়স কিন্তু একেবারেই মজার মুডে ছিলেন না। সেই ভিডিয়ো নেটপাড়ায় ভাইরালও হয়ে যায়। ম্যাচের পর দুই দলের প্রথামাফিক হ্যান্ডশেকের সময়েও শ্রেয়সকে স্পষ্টতই বিরক্ত দেখাচ্ছিল। কোহলি কিন্তু তখনও হাসছিলেন এবং পরিস্থিতি হালকা রাখার চেষ্টাই করছিলেন, তখন শ্রেয়স মুখ হাঁড়ি করেই রেখেছিলেন। বিরাটের সঙ্গে উত্তপ্ত কথাবার্তায় লিপ্ত হন। কোহলি যদিও কোনও প্রতিক্রিয়া দেননি। এবং অন্যান্য খেলোয়াড়দের অভ্যর্থনা জানাতেই এগিয়ে যান তিনি।
6/6
শ্রেষ্ঠা আইয়ার

photos
