1/7প্রতিটি গ্রহের স্থান বা অবস্থা বদলই মানবজীবনকে প্রভাবিত করে।
2/7দুধরনের শক্তি-- ইতিবাচক ও নেতিবাচক-- তরঙ্গ হয়ে বয়ে চলে।
3/7যখন একাধিক গ্রহে একই রাশিতে এসে মেলে তখন তৈরি হয় বিরল যোগ। এই যোগের উভমুখী ক্রিয়া-- শুভ অথবা অশুভ।
4/7এই সেপ্টেম্বরে সূর্য তার স্বরাশিতে প্রবেশ করছেন। সূর্যের নিজের রাশি হল সিংহ। এই অতি বিরল ঘটনাটি ঘটতে চলেছে আগামী ১৫ সেপ্টেম্বর। তবে শুধু সূর্যই নন, ওই সময়ে সিংহ রাশিতে যাচ্ছে শুক্রও। আর এই দুইয়ে মিলে তৈরি হচ্ছে শুক্রাদিত্য যোগ। আর এই যোগে কয়েকটি রাশির সৌভাগ্য তুঙ্গে।
5/7এই যোগে কর্কট রাশির ভাগ্য তুঙ্গে থাকবে। জীবনে ঐহিক সুখ বাড়বে। কেরিয়ার দারুণ থাকবে। যাঁরা ব্যবসায়ী, তাঁদের জন্য খুবই ভালো সময় আসছে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার যোগ আছে। আর্থিক ক্ষমতা শীর্ষে থাকবে।
6/7সময়টা সিংহরাশির জন্যও দারুণ ভালো হবে। আয়ের নতুন পথ খুলে যাবে। বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ। শিক্ষা-গবেষণা ইত্যাদিতে বিপুল সাফল্য। বিবাহিত জীবনে দারুণ মাধুর্য উপভোগের লগ্ন। সুখ-শান্তি-আনন্দে ভরপুর থাকবে জীবন।
7/7শুক্রাদিত্য যোগের জেরে তুঙ্গে থাকবেন তুলা রাশির জাতক-জাতিকারাও। কোনও আইনি ঝামেলায় ফেঁসে থাকলেও, তা এবার মিটে যেতে পারে। সম্পত্তি ক্রয়। মর্যাদা বৃদ্ধি ঘটবে এমন কাজের যোগ।কর্মসংক্রান্ত ভ্রমণযোগ।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)