Shutdown in Kashmir | Pahalgam Terror Attack: জঙ্গিহানার জেরে সম্পূর্ণ বন্ধ হয়ে গেল কাশ্মীর! ৩৫ বছরে এই প্রথম...
Shutdown in Kashmir After Pahalgam Terror Attack: দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও এলাকায় পর্যটকদের গুলি করে হত্যা করল জঙ্গিরা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মোট মৃত্যু ২৬। আহত ১২। এঁদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। এই কি চলতে থাকবে কাশ্মীরে?
|
Apr 23, 2025, 02:28 PM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল জম্মু ও কাশ্মীর। ভূস্বর্গে ফের আঘাত হানল জঙ্গিরা। গতকাল, মঙ্গলবার অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারনে ঘটল মর্মান্তিক ঘটনা। পর্যটকদের উপরে এলোপাথাড়ি গুলি চালাল জঙ্গিরা। এখনও পর্যন্ত মোট ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ১২ জন। এঁদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। ওদিকে ঘটনার খবর পেয়েই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে চলেছে চিরুনি তল্লাশি।
1/6
স্তব্ধ জনজীবন, বন্ধ সব

2/6
কড়া নিরাপত্তা

photos
TRENDING NOW
4/6
বন্ধ বাজার

6/6
একযোগে

photos

